র‌্যাব ডিজি-ডিএমপি কমিশনারসহ চারজনের পদোন্নতি

সিআইডির অতিরিক্ত আইজি, সারদা রাজশাহীর প্রিন্সিপাল, র‌্যাবের মহাপরিচালক ও ডিএমপি কমিশনারকে সচিব পদমর্যাদা দিয়ে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- সিআইডির অতিরিক্ত আইজি শেখ হিমায়েত হোসেন, সারদা রাজশাহীর প্রিন্সিপ্যাল (অতিরিক্ত আইজি) মোহাম্মদ নাজিবুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-৩ এর সিনিয়র সহকারী সচিব মো. কামরুল আহসান তালুকদার স্বাক্ষরিত এক আদেশে সোমবার এ পদোন্নতি প্রদান করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক গ্রেড-২ পদের বিপরীতে গ্রেড-১ এর ৪টি অস্থায়ী সুপার নিউমারারি পদ সৃজন করা হয়েছে।…

Read More

লক্ষ্মীপুরে ৪ লাখ ৬৭ হাজার ভোটার স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবে

লক্ষ্মীপুর, ৭ আগস্ট  : জেলায় প্রথম বারের মতো স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামীকাল ৮ আগস্ট বুধবার আনুষ্ঠানিকভাবে পৌরসভার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে লক্ষ্মীপুর পৌরসভা ও সদর উপজেলার ২১টি ইউনিয়নের ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করবে নির্বাচন কমিশন। সদর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানায়, লক্ষ্মীপুর সদরে প্রায় ৪ লাখ ৯৭ হাজার ভোটার রয়েছে। এরমধ্যে স্মার্ট জাতীয় পরিচয় পাবেন ৪ লাখ ৬৭ হাজার ৫৪ জন। ২০০৭-৮ থেকে ২০১৬ সালের মধ্যে নিবন্ধন করেছেন এমন প্রত্যেক ভোটার স্মার্টকার্ড পাচ্ছেন। তবে ২০১৩ সাল কিংবা এরআগে…

Read More

বঙ্গবন্ধু জীবনের শেষ দিনগুলো বড় মেয়ের সঙ্গে কাটাতে চেয়েছিলেন

ঢাকা, ৭আগস্ট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের শেষ দিনগুলো তাঁর বড় মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাটাতে চেয়েছিলেন। মহান এই নেতা সারাজীবন দেশের সাধারণ জনসাধারণের কল্যাণ চিন্তা করেছেন, আর তাদের মাঝে নিজেকে নিয়ে যেতে চেয়েছেন। তাই, জীবনের শেষ দিনগুলোতে গ্রামের নিঝুম প্রকৃতির কাছেই থাকতে চেয়েছিলেন তিনি। বড় সন্তান হিসেবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কাছাকাছি বেশি সময় কাটানোর সুযোগ পেয়েছেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তা, ভবিষ্যত পরিকল্পনা ও ইচ্ছের কথাও তাই মেয়ের সঙ্গেই আলাপ করতেন। শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘বাবার কাছাকাছি বেশি সময় কাটাতাম। তাঁর জীবনের ভবিষ্যত…

Read More

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ৭ আগস্ট, : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি এম আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন বাসসকে জানান, প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও নীতির অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানের এই বৈঠকে সংসদীয় কর্মকান্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর আগে শেখ হাসিনা সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গভবনে পৌঁছেন এবং রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছুলে রাষ্ট্রপতি আবদুল…

Read More