সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মৌসুমী নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর পুনঃ তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে উপকূলীয় উড়িষ্যা এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল ধরনের। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে বলে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার…

Read More

আজ থেকে সুপ্রিমকোর্টে অবকাশ

আজ বৃহস্পতিবার ১৬ আগস্ট থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঈদ-উল আযহার ছুটি, সরকার ঘোষিত অন্যান্য ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টে অবকাশের কারণে দেড় মাস সুপ্রিমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে জরুরি বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ইতোমধ্যে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দিয়েছেন। এছাড়াও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় নির্ধারণ করে আদালত নির্ধারণ করে দেয়া হয়েছে। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার সংক্রান্ত বেঞ্চ গঠনের…

Read More

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় বাসচালক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ মিয়া (৩৫) নামে এক বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে গরু নিয়ে ট্রাকটি চট্টগ্রামে আসছিল। মাদামবিবির হাট এলাকায় ট্রাকটি পেছন থেকে সাত নম্বর রুটের একটি মিনি বাসকে ধাক্কা দেয়। এর ফলে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহতবস্থায় সাতজনকে হাসপাতালে নেয়া হয়। এরমধ্যে মোহাম্মদ…

Read More

শিল্প এলাকায় শনিবার ব্যাংক খোলা

কোরবানির ঈদের আগে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প এলাকায় সাপ্তাহিক ছুটির দিন আগামী শনিবার ব্যাংক খোলা থাকবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, পোশাক শ্রমিক এবং কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শনিবার তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখতে হবে। প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন কোরবানির ঈদের আগে পোশাক শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধের জন্য ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা…

Read More

ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ি লাইফ সাপোর্টে

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির অবস্থা সংকটজনক। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল বুধবার রাতে এক বিবৃতিতে দিল্লির হাসপাতাল এইমস এ খবর জানায়। চিকিত্সক আরতি ভিজ সংবাদমাধ্যমকে জানান, গত ৯ সপ্তাহ ধরে সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অবস্থা সংকটজনক। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। বাজপেয়ির শারীরিক অবস্থার অবনতির খবর পেয়েই গতকাল সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজপেয়ির শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। হাসপাতালে প্রায় ৫০ মিনিটের মতো সময় কাটান মোদী। প্রধানমন্ত্রী মোদী ছাড়াও বাজপেয়িকে দেখতে যান কেন্দ্রীয়…

Read More

ভবিষ্যতে দেশে দরিদ্র খুঁজে পাওয়া যাবে না : চুমকি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বিভাজন করলে চলবে না। সমষ্টিগতভাবে মিলে মিশে কাজ করতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের কারণে দেশে দারিদ্রের হার কমে এসেছে। কয়েকদিন পর আর দেশে দরিদ্রই খুঁজে পাওয়া যাবে না। বৃহস্পতিবার সকালে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থদের মধ্যে ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে তুমলিয়া ইউনিয়ন পরিষদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে নারী-পুরুষ নির্বিশেষে আপামর জনসাধারণকে মিলে…

Read More

ঈদে বাড়ি ফেরা : আজ থেকে বাস, কাল শুরু ট্রেনের

ঈদুল আজহায় বাড়ি ফিরতে যারা বাসের আগাম টিকিট কিনেছিলেন তারা আজ থেকে ঢাকা ছাড়তে শুরু করবেন। আর আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে ট্রেনের আগাম টিকিট যারা কিনেছিলেন। এদিকে ঈদের সময় সড়ক-মহাসড়কে বাসের চালক ও ফিটনেস তল্লাশিতে ছাড়ের খবরে পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তারা জানিয়েছেন, ফলে সড়কপথে বাড়ি ফেরা মানুষদের পৌঁছাতে খুব একটা ভোগান্তিতে পড়তে হবে না। উল্লেখ্য, সড়ক, মহাসড়কে যানবাহনের চালক ও ফিটনেস তল্লাশির কারণে ইতোমধ্যে যানবাহনের সংখ্যা অনেকটা কমে গেছে। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতা জানিয়েছিলেন, তল্লাশির কারণে ঈদের সময় ৭০ শতাংশ যানবাহন চলাচল…

Read More

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার সকাল ১০টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সমাধির পাশে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। বিউগলে বেঁজে ওঠে শোকের মূর্ছনা। বঙ্গবন্ধুর সমাধি সৌধে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। পরে প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানা ও অন্যদের নিয়ে ফাতেহাপাঠ ও পিতা বঙ্গবন্ধু, মাতা…

Read More