সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় বাসচালক নিহত

Accident1চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ মিয়া (৩৫) নামে এক বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে গরু নিয়ে ট্রাকটি চট্টগ্রামে আসছিল। মাদামবিবির হাট এলাকায় ট্রাকটি পেছন থেকে সাত নম্বর রুটের একটি মিনি বাসকে ধাক্কা দেয়। এর ফলে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহতবস্থায় সাতজনকে হাসপাতালে নেয়া হয়। এরমধ্যে মোহাম্মদ মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Related posts

Leave a Comment