সাতক্ষীরায় ৪৫ কেজি রুপার গহনা জব্দ

ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় সাতক্ষীরার কালিয়ানি সীমান্ত থেকে ৪৫ কেজি রুপার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার ভোরে সদর উপজেলার কালিয়ানি সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় রুপার গহনাগুলো জব্দ করা হয়। তবে, এ সময় কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি। জব্দকৃত রুপার গহনার মূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা। বিজিবি ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান জানান, ভারত থেকে অবৈধ পথে একদল চোরাকারবারী রুপার একটি বড় চালান নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সাতক্ষীরার কালিয়ানি সীমান্তের মেইন পিলার ৭ সাব পিলার ৫৮…

Read More

বিএনপি নিয়ে আওয়ামী লীগ আতঙ্কিত নয় : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ আতঙ্কিত নয়। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে কোনো রাজনৈতিক সংকটের সৃষ্টি হলেও সরকার গৃহীত কোনো প্রকল্পের কাজ বন্ধ থাকবে না। শনিবার সকালে রাজধানীর কাওলায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ পরিদর্শন করে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। বলেও জানান ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, ‘বাড়ি দখলে রাখতে চেয়েছে, সেই ভুয়া ব্যারিস্টারের কথায় বাংলাদেশের তরুণরা বিভ্রান্ত হবে না। ৯ বছরের ৯ মিনিটও রাস্তায় দাঁড়াতে পারেনি বিএনপি। আন্দোলন করতে পারেনি। কোটার ওপর ভর করে থাকতে পারেনি, ছাত্রছাত্রীদের ওপর…

Read More

ক্যালিফোর্নিয়ার আবাসিক এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা

লেক এলসিনোর (যুক্তরাষ্ট্র), ১১ আগস্ট : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। কর্তৃপক্ষ দাবানল নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। দাবানলের আগুন আবাসিক এলাকার কাছে চলে আসায় এবং বাতাসের দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যাওয়ায় শুক্রবার অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ স্থানীয়দের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। প্রায় এক মাস দাবানলের পর জাতীয় আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে ‘ঘন ধোঁয়া’ যুক্তরাষ্ট্রের নর্দান প্ল্যাইনের দিকে ছড়িয়ে পড়ছে। পার্শ্ববর্তী আরিজোনা অঙ্গরাজ্যের কাইবাব ন্যাশনাল ফরেস্ট বিভাগ সতর্ক করে বলেছে, ‘পশ্চিমাঞ্চলে দাবানলের কারণে…

Read More

সিলেটের স্থগিত ২ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

সিলেট সিটি নির্বাচনে স্থগিত দুই কেন্দ্রে নতুন করে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টায় ভোট শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর গাজী বুরহান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে ভোটারদের লাইন। এ দুটি কেন্দ্রের ভোটার চার হাজার ৭৮৭। ভোটারদের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব ও আনসারের পাশাপাশি মোতায়েন রয়েছে দুই প্লাটুন বিজিবি। গত ৩০ জুলাই অনিয়মের অভিযোগে এ দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। ১৩২টি কেন্দ্রের ফলাফলে মেয়রপদে আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের চেয়ে ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে আছেন বিএনপির আরিফুল হক। এই…

Read More

পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা থাকছে না

জাতীয় শিক্ষানীতির আলোকে দেশের প্রাথমিক শিক্ষাস্তর অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হচ্ছে। ফলে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আর থাকছে না। অর্থাৎ অষ্টম শ্রেণিতে সমাপনী পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। বুধবার শিক্ষা বিষয়ক সাংবাদিকদের নব গঠিত সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ (ইরাব)’ এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। ২০০৯ সালে পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক সমাপনী পরীক্ষা চালু করে সরকার। কিন্তু শুরু থেকেই কোমলমতি শিশুদের এই পাবলিক পরীক্ষা বন্ধের দাবি জানিয়ে আসছেন শিক্ষা সংশ্লিষ্টরা। যার…

Read More

বঙ্গবন্ধুর খুনিদের বিচার না করে জিয়া তাদের পুরস্কৃত করেছেন : শিল্পমন্ত্রী

ঝালকাঠি, ১১ আগস্ট : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, ‘জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচার না করে তাদের পুরস্কৃত করেছিলেন।’ আজ শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠির নলছিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। পৌরসভা চত্বরে উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ স্থানীয় নেতৃবৃন্দ। শিল্পমন্ত্রী আমির…

Read More

বঙ্গবন্ধুর খুনিদের বিচার না করে জিয়া তাদের পুরস্কৃত করেছেন : শিল্পমন্ত্রী

ঝালকাঠি, ১১ আগস্ট : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, ‘জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচার না করে তাদের পুরস্কৃত করেছিলেন।’ আজ শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠির নলছিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। পৌরসভা চত্বরে উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ স্থানীয় নেতৃবৃন্দ। শিল্পমন্ত্রী আমির…

Read More

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা, ১১ আগস্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সন্ধ্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের চেয়ারপার্সন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। এ সময় ট্রাস্টের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ট্রাস্টের সমাজকল্যাণমূলক কর্মকান্ড এবং অন্যান্য প্রকল্প দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। ব্যবস্থাপনা কমিটির সভায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের রক্ষণাবেক্ষণের বিষয় নিয়েও আলোচনা হয়। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে একটি শোক প্রস্তাব গৃহীত হয়।

Read More