১৬ আগস্টের মধ্যে পোশাকশ্রমিকদের বোনাস দেয়ার নির্দেশ

আগামী ১৬ আগস্টের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের ঈদের বোনাস দেয়ার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। বৃহস্পতিবার সচিবালয়ে পোশাক কারখানার জন্য গঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর-কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন। মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘শ্রমিকদের জুলাই মাসের বেতন আগস্টের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। বোনাস দিতে হবে ১৬ অগাস্টের মধ্যে। এছাড়াও শ্রমিকদের চলতি মাসের বেতন ১৯ আগস্টের মধ্যে পরিশোধ করতে হবে।’ ঈদকে সামনে রেখে পর্যায়ক্রমে শ্রমিকদের ছুটি দিতে বলা হয়েছে জানিয়ে মুজিবুল হক বলেন, ঈদুল ফিতরের আগে নেয়া সভার সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন হওয়ায় শ্রমিক…

Read More

১৯৭০ এর ১৪ নভেম্বর ভোলার জলোচ্ছ্বাস দুর্গত মানুষের কাছে ছুটে গিয়েছিলেন বঙ্গবন্ধু

পিরোজপুর, ৯ আগস্ট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ থেকে ১৯৭৩ পর্যন্ত ৭ বার পিরোজপুরে রাজনৈতিক কর্মসূচীতে যোগ দিতে এলেও নিভৃত পল্লী মাটিভাঙ্গার বিশাল জনসভার খবরটি অনেকটাই স্মৃতির আড়ালে চলে গেছে। ১৯৭০ সালের ১৪ নভেম্বর সে সময়ের পিরোজপুর মহাকুমার নাজিরপুর থানার মাটিভাঙ্গা কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় বঙ্গবন্ধু প্রধান অতিথির ভাষণ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর টুুঙ্গিপাড়ার বাড়ি থেকে অনতি দূরে মধুমতি নদীর দক্ষিণ তীরে অবস্থিত এ কলেজের মাঠে সেদিন তিল ধারনের ঠাঁই ছিল না। সে অঞ্চলে তখন রাস্তা ঘাট না থাকলেও পায়ে হেঁটে নৌকায় চড়ে লাখো…

Read More

গাজায় ইসরাইলের হামলায় শিশু ও তার অন্তঃসত্ত্বা মাসহ নিহত ৩

জেরুজালেম, ৯ আগস্ট : গাজায় বুধবার রাতে ইসরাইলের বিমান হামলায় এক শিশু ও তার অন্তঃসত্ত্বা মা-সহ তিনজন নিহত হয়েছে। গাজায় হামাস কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র। হামাস নিয়ন্ত্রিত ভূখ-ের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজার মধ্যাঞ্চলীয় জাফরাউইতে ইসরাইলী বিমান হামলায় অন্তঃসত্ত্বা এনাস খামাস (২৩) ও তার ১৮ মাসের মেয়ে বায়ান নিহত এবং তার স্বামী আহত হয়েছে। এই হামলায় এক হামাস যোদ্ধা নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে ইসরাইল এ ব্যাপারে কোন মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে, তারা গাজা ভূখ-ে হামাসের প্রায় ১শ ‘সামরিক লক্ষবস্তুতে’ হামলা চালিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, ‘সন্ধ্যা থেকে রাতব্যাপী গাজা ভূখন্ড…

Read More

জাবালে নূর বাস চালকের ১৬৪ ধারায় জবানবন্দি

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীকে বাস চাপা দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন জাবালে নূর পরিবহনের সেই বাসের চালক মাসুম বিল্লাহ। গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে এই হত্যার দায় স্বীকার করে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব প্রাণ হারান। জবানবন্দিতে মাসুম বিল্লাহ বলেন, ‘জাবালে নূর বাসের (যার রেজি.…

Read More

দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

সফল ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার সকাল আটটা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান টাইগাররা। প্রথম দুটি টেস্ট যাচ্ছেতাই ভাবে হারার পর দারুণভাবে ফিরে দাঁড়িয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ দল। দলের সব সদস্য এক সঙ্গে ফেরেননি। আরেকটা ভাগ আসবে ১১ আগস্ট। বাংলাদেশ এই সফরে ওয়েস্ট ইন্ডিজের বাইরে যুক্তরাষ্ট্রেও খেলেছে। এই প্রথম যুক্তরাষ্ট্রের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেললো বাংলাদেশ দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটো ম্যাচ ফ্লোরিডায় খেলে বাংলাদেশ। আর এই দুই ম্যাচই দারুণভাবে জিতেছে বাংলাদেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সিরিজের…

Read More