শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

খিলগাঁও এলাকার ৯ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মানিক (২৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার তিন নম্বর নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার এই রায় দেন। পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদণ্ডের আদেশ দেন আদালত। ২০১৩ সালের ২২ জানুয়ারি সন্ধ্যায় সাড়ে ৬টায় ভুক্তভোগী শিশু একা বাসায় থাকার সুযোগে আসামি মানিক মুখ বেঁধে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে খিলগাঁও থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়। ২০১৩ সালের ১ এপ্রিল এই মামলায় খিলগাঁও থানা পুলিশ অভিযোগপত্র দাখিল করে।…

Read More

খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপাসর্ন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১৩ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেছে হাইকোর্ট। তার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। এ নিয়ে চতুর্থবার বাড়লো তার জামিনের মেয়াদ। গত ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান মামলাটিতে খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন…

Read More

ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য আজ বুধবার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। ট্রেনের আগাম টিকিট বিক্রি চলবে ১২ আগস্ট পর্যন্ত। সকাল আটটা থেকে ২৬টি কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে । টিকিটের জন্য কমলাপুর রেলস্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন মানুষ। সকাল থেকে টিকিট কাউন্টারগুলোর সামনে লাইনে দাঁড়ান এসব টিকিটপ্রত্যাশীরা। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে টিকিট দেওয়া হচ্ছে। আজ দেওয়া হচ্ছে ১৭ আগস্টের টিকিট। ৯ আগস্ট ১৮ আগস্টের, ১০ আগস্ট ১৯ আগস্টের, ১১ আগস্ট ২০ আগস্টের এবং ১২ আগস্ট ২১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে। একইভাবে ১৫ আগস্ট…

Read More

কুমিল্লায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

কুমিল্লায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ফারুক (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কোমাল্লা এলাকায় এ ঘটনা ঘটে। ফারুক চৌদ্দগ্রাম উপজেলার রামরাই গ্রামের মমতাজ মিয়ার ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব ১১-এর একটি দল মাদক উদ্ধার করতে চৌদ্দগ্রাম উপজেলার কোমাল্লা এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ফারুক ও তার সহযোগিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুক নিহত হন। কুমিল্লাস্থ র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান জানান, ফারুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের…

Read More

রাতে হঠাৎ অভিযানে বিআরটিএতে ওবায়দুল কাদের

বিআরটিএতে মঙ্গলবার রাতে হঠাৎ অভিযান চালিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অভিযানে পাঁচ দালালকে আটক করা হয়েছে। এ সময় উপস্থিত সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, বিআরটিএ মিরপুর সার্কেল অফিসে রাতে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কাজ ঠিকমতো হচ্ছে কিনা, তা পরিদর্শন করতে এসেছি। এখন থেকে এই প্রক্রিয়া চলমান থাকবে। হঠাত্ এই অভিযানের বিষয়ে মন্ত্রী বলেন, আমি ফেইসবুকের মেসেজ পড়ে এই প্রোগ্রাম চালু করেছি। মানুষ যে কাজটি চেয়েছে, তার প্রতিফলন আমি ঘটিয়েছি। আমরা চেষ্টা করছি। আজকে অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। আশা করি, দালালের দৌরাত্ম্য কমে যাবে।

Read More