আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন প্রক্রিয়া থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচন প্রক্রিয়া দেশের সংবিধানের বিধান। আগামী জাতীয় নির্বাচনের আগে এ প্রক্রিয়া থেকে সরে আসার কোনো সুযোগ নেই।বিএনপির এ ধরনের দাবি মামার বাড়ির আবদার ছাড়া আর কিছুই নয়। আজ শনিবার সকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে এক তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে জাতীয় নির্বাচন প্রক্রিয়া থেকে সরে আসলে আগামী নির্বাচনে অংশ নেবে বলে বিএনপির নেতাদের মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবির…
Read MoreDay: August 19, 2018
মনোহরদীতে পানিতে ডুবে তিন শিশুর মৃৃত্যু
শনিবার বিকালে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নে পূ্র্ব চরমান্দালিয়া গ্রামে সহোদর দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু তিনজন একই গ্রামের অাসাদ মিয়ার মেয়ে রিতু (৭) ও শিখা (৮)। অন্য একজন মিজানুর রহমনের মেয়ে নাইমা অক্তার মিলি (১০)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমের কারনে তিন শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। তখন পানিতে ডুবে তিন শিশুর করুন মৃত্যু হয়।
Read Moreবাণিজ্য যুদ্ধে হারছেন ট্রাম্প
বাণিজ্যযুদ্ধ নিয়ে উত্তেজনায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির আকার বেড়েছে। গেলো দেড় বছরের বাণিজ্য ঘাটতির আকার সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। জুনে মার্কিন বাণিজ্য ঘাটতি ৭ দশমিক ৩ শতাংশ বা ৩২০ কোটি ডলার বেড়ে ৪ হাজার ৬৩০ কোটি ডলারে পৌঁছেছে। বিশ্লেষকদের আশঙ্কাকেও ছাড়িয়েগেছে এই বাণিজ্য ঘাটতির পরিমাণ। মাস ভিত্তিতে বাণিজ্য ঘাটতির আকার ২০১৬ সালের নভেম্বরের পর সবচেয়ে বেশি। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, এবছর বাণিজ্য ঘাটতির আকার আগের বছরকেও ছাড়িয়ে যাবে। এর ফলে দেশটির প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনাকেই নিজের…
Read Moreকোরবানির গরু আসলেও জমেনি বেচাকেনা
রাজধানীর পশুর হাটে এখনও কোরবানির গরু আসছে, কিন্তু সেই তুলনায় জমেনি বিক্রি। যদিও গতকাল শনিবার ঢাকার পশুর হাটগুলোতে ক্রেতার সংখ্যা বেড়েছে, সেই তুলনায় বিক্রি বাড়েনি। তবে অনেকে আবার ঝামেলা এড়াতে আগেভাগেই বেশি দামে ক্রয় করছেন গরু, আবার অনেকে বাজার পর্যবেক্ষণ করছেন। কেউ বা দরদামও করেছেন কিন্তু কেনা হয়নি কোরবানির পশুটি। তবে আজ রবিবার থেকে মূল বেচা-বিক্রি শুরু হবে, এমনটাই আশা করছেন বেপারী ও ইজারাদাররা। রাজধানীর বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা গেছে, এবারের কোরবানির হাটে দেশিয় গরুর আধিক্যই বেশি। ক্রেতাদের কাছে দেশি গরুর চাহিদা বেড়েছে। মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি বলে…
Read Moreমেসির জোড়া গোলে জয়ে শুরু বার্সার
লিওনেল মেসির জোড়া গোলে লা লিগায় এবারের মৌসুমটা জয় দিয়ে শুরু করতে সক্ষম হয়েছে বার্সেলোনা। শনিবার রাতে ঘরের মাঠে এই ম্যাচে আলাভেসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। এটি ছিল মেসির নেতৃত্বে লা লিগায় দলটির প্রথম ম্যাচ। খেলার ৬৪ মিনিটে ফ্রিকিক থেকে মেসি গোলের সূচনা করেছিলেন। এর মাধ্যমে দলগতভাবে লা লিগায় বার্সার ৬০০০ গোল হলো। ২০০৯ সালে বার্সার ৫০০০তম গোলটিও করেছিলেন এই আর্জেন্টাইন সুপারস্টার। বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে নামা ফিলিপ কুটিনহো দ্বিতীয় গোলটি করেন। ৮৩ মিনিটে স্বদেশি মিডফিল্ডার আর্থারের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে ডান পায়ের জোরালো শটে গোল করেন এই…
Read More‘আল্লাহর মেহমানরা’ মিনার পথে
প্রাণোৎসারিত উদ্বেল-আবেগ ঘিরে রেখেছে তাদের। দেহ মনে তাদের অপার্থিব রোমাঞ্চ, কণ্ঠে তালবিয়া। কেউ গাড়িতে; কেউ চলছেন পদব্রজে। গন্তব্য-মিনা। রচিত হয়েছে এক অভাবনীয়; অসামান্য দৃশ্যপট। পবিত্র মক্কা হতে মিনা’র পথ লাখো মানুষের পদভারে মুখরিত। আকাশ বাতাস মন্দ্রিত করছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হা’মদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুলক, লা-শারিকা লাক।’ (আমি হাজির। ও আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই; সব প্রশংসা আর নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার, তোমার কোনো অংশীদার নেই।) এই তাঁবু নগরী মিনা থেকেই সূচনা হবে মুসলমানদের অন্যতম ফরজ ইবাদত-পবিত্র হজের আনুষ্ঠানিকতা। নজিরবিহীন নিরাপত্তার…
Read More