ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে আগামীকাল কমিটির সভা অনুষ্ঠিত হবে

২৫ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ):পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে । রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৪ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামী ২৬ সেপ্টেম্বর, সোমবার ২০২২ খ্রি. সন্ধ্যা ৬টা ৩০টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা…

Read More

পবিত্র আশুরা আজ

৯ আগস্ট ২০২২(বিবিনিউজ):আজ পবিত্র আশুরা। কারবালার ‘শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল’এই দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে এ দিনটি গুরুত্বের সাথে পালন করা হয়। বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে নানা-কর্মসূচির মাধ্যমে এবং সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে পবিত্র আশুরা পালিত হচ্ছে।পবিত্র আশুরা উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুরার তাৎপর্য তুলে ধরে আজ সোমবার পৃথক বাণী প্রদান করেছেন।হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) ও তাঁর…

Read More

আগামীকাল শুভ বুদ্ধ পূর্ণিমা

১৪ মে ২০২২(বিবিনিউজ ): আগামীকাল শুভ বুদ্ধ পূর্ণিমা। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করবে।‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ- এই স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করেন বুদ্ধ ভক্তরা।গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ এই ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্ম মতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্ম, বোধিলাভ ও…

Read More

আজ পবিত্র লাইলাতুল কদর

২৮ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :আজ ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। প্রতিবছর পবিত্র রমজানের ২৬ তারিখ দিবাগত রাতে শবে কদর পালন করা হয়। ইবাদত-বন্দেগির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা এ রাত কাটাবেন। ইসলাম ধর্ম অনুসারে, এ রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এ রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত। ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাত কদর হতে পারে। তবে ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে…

Read More

ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭৫

১০ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, ইসলামি শরিয়াহ মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিসমিস, পনির ও যবের যে কোনো একটি পণ্যের…

Read More

২ এপ্রিল শুরু হতে পারে পবিত্র মাহে রমজান

২৩ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ):আগামী বছরের ২ এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যে পবিত্র মাহে রমজান মাস শুরু হতে পারে। বুধবার মিশরের জাতীয় জোর্তিবিদ্যা ও ভূপ্রকৃতিবিদ্যা গবেষণা ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে। মিশরীয় জোতির্বিদরা জানিয়েছেন, আগামী ১ এপ্রিল আরবি শাবান মাসের ২৯ তারিখ পড়ছে। ওইদিন সন্ধ্যাতেই আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা যেতে পারে। সেক্ষেত্রে ২ এপ্রিল থেকে শুরু হবে রোজা। আরবি মাসের শুরু ও শেষ সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। আরবি ক্যালেন্ডারে নবম মাস রমজান। এই মাসের নাম এসেছে আরবি ‘রামাদ’ শব্দ থেকে। এর অর্থ ‘তপ্ত’ বা ‘শুষ্কতা’। রমজান মাস দোয়া কবুলের মাস। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু…

Read More

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

২০ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের পরিবেশে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।আজ সরকারি ছুটির দিন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) সারাবিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। মহান আল্লাহতায়ালা হযরত মুহাম্মদকে (সাঃ) ‘রহমাতুল্লি¬ল আলামীন’…

Read More

কোরআন অবমাননাসংক্রান্ত খবরটি খতিয়ে দেখছে সরকার

১৩ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননাসংক্রান্ত খবরটি খতিয়ে দেখছে সরকার। এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে। তথ্যবিবরণীতে বলা হয়েছে, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননাসংক্রান্ত খবরটি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করা হয়েছে। এতে বলা হয়েছে, ধর্মীয় সম্প্রতি বিনষ্ট করার উদ্দেশ্যে যদি কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে আইন হাতে তুলে না নেওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে। তথ্যবিবরণীতে বলা হয়েছে, ধর্মীয় সম্প্রীতি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সরকার সবাইকে…

Read More

সারা দেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে

২০ আগস্ট ২০২১(বিবিনিউজ ): রাজধানীসহ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও সীমিত কর্মসূচি চলছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সীমিত আকারে তাজিয়া মিছিল বের করা হয়। হোসেনি দালানের উত্তর গেট দিয়ে মিছিল শুরু হয়। দক্ষিণ গেটে গিয়ে তাজিয়া মিছিল থামবে। মিছিলে উড়ানো হয়েছে কালো-লাল-সবুজের নিশান। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনি তোলেন। তাজিয়া মিছিলের অনুষ্ঠান চলবে পবিত্র জুমার নামাজের আগপর্যন্ত। মিছিলে অংশগ্রহণকারীদের বেশির ভাগের পরনে ছিল কালো পোশাক। তাজিয়া মিছিলে অংশ নিয়েছেন মো. সেলিম নামের এক যুবক।…

Read More

বুধবার পবিত্র ঈদুল আজহা

১৯ জুলাই,২০২১(বিবিনিউজ ) :আগামী বুধবার, ২১ জুলাই মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই গতবারের মতো এবারও ঈদ উদযাপন করবেন মুসলমানরা। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছাস থাকার কথা তা ম্লান করে দিয়েছে বৈশ্বিক অতিমারী করোনাভাইরাস (কোভিড ১৯)।করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে ঈদুল ফিতরের মতো এই ঈদেও সরকারের নির্দেশনায় শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঈদের জামাত শেষে কোলাকোলি এবং হাত মেলানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।এবারও হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না।…

Read More