বায়তুল মোকাররমে ঈদের জামাত হবে পাঁচটি

১৮ জুলাই,২০২১(বিবিনিউজ ) : আগামী ২১ জুলাই সারাদেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ঈদ উদযাপিত হবে। স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (১৮ জুলাই) এ তথ্য জানানো হয়। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। করোনা মহামারির কারণে এবারও হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে…

Read More

ঈদের জামাত আদায়ে বিশেষ নির্দেশনা

১৩ জুলাই,২০২১(বিবিনিউজ ) :কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনা নিয়ে কতিপয় বিধি-নিষেধ আরোপ করে নির্দেশনা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার এই নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দেশের বর্তমান কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে ১৪৪২ হিজরি/২০২১ সালের পবিত্র ঈদুল আযহা নামাজের জামাত আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়। ক. ​করোনাভাইরাস (কোভিড-১৯) এর স্থানীয় পরিস্থিতি ও মুসল্লিদের জীবন-ঝুঁকি বিবেচনা করে স্থানীয় প্রশাসন কর্তৃক জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা ও সমন্বয় করে যথোপযুক্ত বিবেচিত হলে স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ঈদুল আযহা…

Read More

আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা

১১জুলাই,২০২১(বিবিনিউজ ) :বাংলাদেশের আকাশে আজ সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ধর্মীয় বিধান অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় ঈদুল আজহা। সেই হিসাবে আগামী ২১ জুলাই দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে জানানো হয়, ১৪৪২ হিজরির জিলহজ মাসের চাঁদ গিয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।ত্যাগের মহিমায় সারা বিশ্বের মুসলমানের মতো বাংলাদেশের মুসলমানরাও পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। গতবারের মতো এবারও করোনা পরিস্থিতিতে ভিন্ন বাস্তবতায় পালিত হবে…

Read More

আগামীকাল পবিত্র ঈদুল আযহা’র তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

১০ জুলাই,২০২১(বিবিনিউজ ): আগামীকাল রোববার সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।পবিত্র ঈদুল আযহা’র তারিখ নির্ধারণ ও ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে…

Read More

আজ সারা দেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০ জুন ২০২১(বিবিনিউজ ):একযোগে সারা দেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে মসজিদগুলো উদ্বোধন করেন তিনি। মুজিববর্ষ উপলক্ষে, ধর্মীয় ভুল ব্যাখ্যা দূর করে ইসলামের সঠিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার দেশব্যাপী মোট ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছে। মসজিদগুলো ঢাকার সাভার উপজেলা, ফরিদপুরের মধুখালী ও সালথা উপজেলা, কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কুলিয়ারচর উপজেলা, মানিকগঞ্জের শিবালয় উপজেলা, রাজবাড়ি সদর উপজেলা, শরিয়তপুর সদর ও গোসাইহাট উপজেলা, বগুড়ার শারিয়াকান্দি, শেরপুর ও কাহালু উপজেলা,…

Read More

আগামীকাল সকল মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার,০৯ জুন ২০২১(বিবিনিউজ ):দেশে প্রথম বারের মত নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আগামীকাল উদ্বোধন করা হবে। সারা দেশে ৫৬০ মডেল মসজিদ নির্মাণের মধ্যে পঞ্চাশটি মসজিদের কাজ শেষ হওয়ায় আগামীকাল উদ্বোধন করা হবে। আগামীকাল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় এই দৃষ্টি নন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। দৃষ্টি নন্দন এই মডেল মসজিদটিতে এক সাথে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে সাত শতাধিক মানুষ নামাজ…

Read More

আজ পবিত্র শবে কদর

৯ মে,২০২১(বিবিনিউজ):পবিত্র শবে কদর (লাইলাতুল কদর) আজ। আজ সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী।এ রাত ‘হাজার মাসের চেয়েও উত্তম’। কারণ, পবিত্র আল-কোরআন লাইলাতুল কদরে নাযিল হয়। তাই মুসলিম উম্মাহর কাছে শবে কদরের গুরুত্ব খুবই তাৎপযপূর্ণ। এই রাত হাজার মাসের চেয়েও বেশি ইবাদতের নেকী-লাভের সুযোগ এনে দেয় ।এ রাতে ঝিকির-আজগার, ইবাদত-বন্দেগী ও কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করে থাকেন। পবিত্র শবে কদর উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন।

Read More

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা শুরু

১৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ):বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার থেকে রোজা শুরু হচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সে হিসেবে আজ মঙ্গলবার রাতেই তারাবিহর নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আগামী ৯ মে দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

Read More

রোজা অবস্থায় করোনার টিকা গ্রহণ করা যাবে : ইসলামিক ফাউন্ডেশন

১৫ মার্চ ২০২১(বিবিনিউজ ): রোজা রেখে করোনাভাইরাসের টিকা গ্রহণ করা যাবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।গতকাল রোববার ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে দেশের বরেণ্য উলামায়ে কেরাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সমন্বয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে এ কথা জানানো হয়েছে।সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সভায় পবিত্র রমজান মাসে কোভিড-১৯’র চলমান টিকা কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয় এবং দেশের জনগণের স্বাস্থ্য নিরাপত্তা ও জীবন রক্ষার স্বার্থে করোনার টিকা গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।সভায় আলেম সমাজ সর্বসম্মতভাবে…

Read More

সাভারে ফেসবুকে মহানবীকে নিয়ে বিরুপ মন্তব্য করে পোষ্ট দেওয়ায় গার্মেন্টস কর্মকর্তা আটক

ষ্টাফ রিপোর্টার, ১৫ নভেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে বিরুপ মন্তব্য করে পোষ্ট দেওয়ার অভিযোগে এক গার্মেন্টস কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আটক ওই গার্মেন্টস কর্মকর্তার নাম শংকর আল বাড়ই (৩৫) সে সাভারের আইচানদ্দা এলাকার সুরমা গার্মেন্টস এর ষ্টোর কিপার হিসেবে কর্মরত ছিলো। আটক ওই কর্মকর্তা বরিশালের অগৈলঝড়া থানার পশিচম সুজাকাটি গ্রামের শশকর বাড়ইর ছেলে। সে সাভারের বনপুকুর এলাকার মল্লিক ভিলায় ভাড়া থাকতো।রবিবার বিকেলে সাভারের আইচানদ্দা সুরমা গার্মেন্টস থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।পুলিশ বলছে,আটক ওই গার্মেন্টস কর্মকর্তা আজ নিজের ফেসবুকে মহানবী হযরত…

Read More