৯ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ):মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে মাস্ক পরা বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। রবিবারধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কোভিড-১৯ এর সংক্রমণ রোধে অন্যান্য পদক্ষেপের পাশাপাশি ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরিধানের বাধ্যবাধকতা আরোপ করে মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। ইদানিং গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে সারাদেশে বিশেষ করে মসজিদ, মন্দির, গির্জাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহারে শৈথিল্য দেখা যাচ্ছে। সম্ভাব্য দ্বিতীয় ঢেউয়ে ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিতে সরকারের নির্দেশনা রয়েছে। এ অবস্থায় আগের বিজ্ঞপ্তির…
Read MoreCategory: ইসলাম
ইসলাম
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
ষ্টাফ রিপোর্টার, ৩০ অক্টোবর,২০২০(বিবিনিউজ):আজ ১২ রবিউল আউয়াল, শুক্রবার। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। সারা বিশ্বের মুসলমানরা এই দিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। এবার করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশেও স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এক হাজার ৪৫০ বছর আগের এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)। ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালেই তিনি ইন্তেকাল করেন। হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর…
Read Moreফ্রান্সে মহানবী (স:)-কে অবমাননার প্রতিবাদে সাভারে মুসল্লিদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
স্টাফ রিপোর্টার, ৩০ অক্টোবর, ২০২০(বিবিনিউজ):ফ্রান্সে মহানবী (স:)কে অবমাননার প্রতিবাদে আজ (৩০ অক্টোবর ঢাকার সাভারে হেফাজতে ইসলাম, বাংলাদেশ ওলামা পরিষদসহ বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মুসল্লিরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বিক্ষোভ মিছিলটি সিটি সেন্টারের সামনে এসে শেষ হয়। এ সময় ব্যাংক কলোনী মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাজাশন মাদ্রাসার প্রিন্সিপ্যাল মওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, মওলানা ইউসুফ সাদিক হক্কানী, শায়খুল হাদিস মওলানা আনওয়ার হোসাইন কাসেমী, হাফেজ মওলানা আলী আকবর কাসেমী, মওলানা আলী আজম, মুফতি আলী আশরাফ তৈয়ব, মুফতি রফিকুল ইসলাম,…
Read Moreহজে গমনের প্রাক-নিবন্ধন কার্যক্রম সারা বছর চালু থাকবে
৯ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : হজে গমনের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম সারা বছর চালু থাকবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আগামী বছর হজে গমনের জন্য প্রাক-নিবন্ধনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২০’ শিরোনামে যে সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে তা সঠিক নয়।
Read Moreপবিত্র আশুরার মর্মবানী ধারণ করে বৈষম্যহীন দেশ গড়তে আহ্বান প্রধানমন্ত্রীর
২৯ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।তিনি আজ পবিত্র আশুরা উপলক্ষ্যে দেয়া এক বাণীতে এ আহ্বান জানান।এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “পবিত্র আশুরা একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও ভাবগাম্ভীর্যপূর্ণ।”তিনি বলেন, হিজরি ৬১ সালের ১০ মহররম মহানবী হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (র.) ও তাঁর পরিবারবর্গ কারবালার…
Read Moreআশুরা উপলক্ষে তাজিয়া ও শোক মিছিল নিষিদ্ধ : ডিএমপি ২৬ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) :আগামী ১০ মহররম (৩০ আগস্ট) রোববার পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সব ধরণের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে ইমাম বাড়াগুলোতে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন।আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পবিত্র আশুরা উপলক্ষে সব ধরণের তাজিয়া,…
Read Moreআগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে
১৯ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : আগামীকাল সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। ১৪৪২ হিজরি সনের পবিত্র আশুরার তারিখ নির্ধারণ ও মুহাররম মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম । বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা…
Read Moreবায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাআতের সময়সূচি প্রণয়ন
২২ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : আগামী ১ আগস্ট সারাদেশে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৬টি জামাআত অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাআত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এরপর এখানে পর্যায়ক্রমে আরও ৫টি জামাআত অনুষ্ঠিত হবে। সর্বশেষ জামায়াত বেলা ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। জাতীয় মসজিদে ঈদের নামাযের সময়সূচি, ইমাম ও মুকাব্বিরগণের দায়িত্ব পালনের তালিকা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে। এসব জামাতসমূহে ইমাম ও…
Read Moreযথাযোগ্য মর্যাদায় সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে
২৫ মে, ২০২০ (বিবিনিউজ) : যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই এবারের ঈদ উদযাপিত হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছাস থাকার কথা তা এবার ম্লান করে দিয়েছে মহামারী করোনাভাইরাস। করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। সারাদেশের ঈদ জামাত অনুষ্ঠিত হয় মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে। রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ তার পরিবারের সদস্য এবং কয়েকজন সিনিয়র সরকারি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বঙ্গভবনের দরবার হলে পবিত্র ঈদুল…
Read Moreআগামীকাল পবিত্র ঈদুল ফিতর
২৪ মে, ২০২০ (বিবিনিউজ) : আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় কাল ঈদ উদযাপন করবেন। শনিবার দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে শনিবার সন্ধ্যায় ধর্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার পর ধর্ম সচিব জানান, দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর। বায়তুল মোকাররমে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা…
Read More