ঈদ জামাতে আসতে ১৪ টি নির্দেশনা দিয়েছে ডিএমপি

২৪ মে, ২০২০(বিবিনিউজ) : নিজের বাসা থেকে অজু করে মসজিদের ঈদ জামাতে আসাসহ ১৪টি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া এবার খোলা স্থানের পরিবর্তে কাছের মসজিদে অনুষ্ঠিত ঈদ জামাতে শারীরিক দূরত্ব নিশ্চিত করতেও নির্দেশনায় বলা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাসায় যাতায়াত না করার পাশাপাশি বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি না করে নিজ ঘরে ঈদ উদযাপন করতেও বলা হয়েছে। শুক্রবার বিকেলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৪টি নির্দেশনায় ডিএমপি জানায়, মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে এবার ঈদগাহ বা উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। জীবনের ঝুঁকি বিবেচনা করে কাছের মসজিদে…

Read More

আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি

২৩ মে, ২০২০ (বিবিনিউজ) : আজ দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর। ঢাকা,ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন আজ সন্ধ্যায় একথা জানান। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ ধর্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর। বায়তুল মোকাররমে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হয়। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই আসছে এবারের ঈদ। ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছাস থাকার…

Read More

আজ পবিত্র শবে কদর

২০ মে, ২০২০ (বিবিনিউজ) : আজ বুধবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হবে।এই রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে ‘কদর’ নামে একটি সুরাও নাজিল হয়। তাই, মুসলমানদের কাছে শবে কদর অত্যন্ত মহিমান্বিত একটি রাত। কদরের রাতটি ইবাদত-বন্দেগিতে কাটিয়ে দেন ধর্মপ্রাণ মুসলমানগণ।শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর বা সম্মানিত রাত। যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে, সে রাতই লাইলাতুল কদর।এই রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয়। সারা বিশ্বের মুসলমানদের কাছে তাই এই রাত অতীব…

Read More

জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২২০০, সর্বনিম্ন ৭০ টাকা নির্ধারণ

০৪ মে, ২০২০(বিবিনিউজ):চলতি বছর জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা এবং সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে ইসলামি শরিয়াহ মোতাবেক আটা, যব, গম, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যের যেকোনো একটি দ্বারা ফিতরা দেওয়া যায়। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, গম, কিশমিশ, খেজুর ও পনিরের সর্বোচ্চ বাজারমূল্যের ভিত্তিতে ফিতরা নির্ধারণ করা হয়েছে।…

Read More

পবিত্র শবে বরাত পালিত

১০ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগীর মাধ্যমে পবিত্র শবে বরাত পালিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানগণ বৃহস্পতিবার দিবাগত রাতে নফল ইবাদত-বন্দেগীর মাধ্যমে মহান আল্লাহর রহমত কামনা করেন। পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেন। করোনা ভাইরাসের কারণে ঘরে বসেই ইবাদত বন্দেগী করার জন্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আহ্বান জানান। এ উপলক্ষে বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ গণমাধ্যম বিশেষ অনুষ্ঠান প্রচার করে। দৈনিক পত্রিকাসমূহ পবিত্র শবে বরাতের ওপর বিশেষ নিবন্ধ প্রচার করে। বিশ্বব্যাপী করোনা…

Read More

আজ পবিত্র শবে বরাত

৯ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : আজ পবিত্র শবে বরাত। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত কামনায় আজ রাতে নফল ইবাদত-বন্দেগী করবেন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখে দিবাগত রাতটিকে মুসলমানগণ সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। মুসলমানগণ এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী…

Read More

আগামীকাল দিবাগত রাতে পবিত্র শবে বরাত

ঢাকা, ৮ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখে দিবাগত রাতটিকে মুসলমানগণ সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন । মুসলমানগণ এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করেন। এদিকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে পরিত্রাণ কামনা করে পবিত্র শবে বরাতের রাতে বিশেষ দোয়া করতে এবং কবরস্থান ও মাজারে জনসমাগম না করার আহ্বান জানিয়েছেন ইসলামিক…

Read More

জুমার জামাতে ১০, ওয়াক্ত নামাজে পাঁচজনের বেশি নয়

০৬ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ মসজিদে না গিয়ে মুসল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে সরকার। এ আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছে ধর্ম মন্ত্রণালয়।সোমবার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদে জামাত চালু রাখার প্রয়োজন হলে, ওয়াক্তিয়া নামাজে সর্বোচ্চ পাঁচজন মুসুল্লি থাকতে পারবে। আর জুমার নামাজে সর্বোচ্চ ১০ জন থাকতে পারবে।এছাড়া অন্য ধর্মের অনুসারীদেরও উপাসনালয়ে জমায়েত না হয়ে নিজ নিজ বাড়িতে প্রার্থনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধর্মীয় বা সামাজিক আচার অনুষ্ঠানেও সমবেত না হওয়ার জন্য…

Read More

আজ বিকেল ৫টায় বিশ্বের সবার সাথে একযোগে ‘দোয়ার’ আহ্বান মুশফিকের

২৫ মার্চ ২০২০ (বিবিনিউজ) : প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পেতে আজ বিকেল ৫টায় বিশ্বের সবাইকে একযোগে দোয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে ছেলে শাহরুজ রহিম মায়ানের সাথে নামাজরত একটি ছবি সম্বলিত পোস্টে মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আজ (বুধবার) বাংলাদেশ সময় ঠিক বিকেল ৫টায় কোভিড-১৯ ভাইরাস থেকে সকলকে নিরাপদ রাখার জন্য সারাবিশ্বের সকল মুসলিমরা নামাজের পর দোয়া পড়বে। পাকিস্তানে বিকেল ৪টায়, আরব আমিরাত-বাকু ও ওমানে দুপুর ৩টায়, সৌদি-কাতারে দুপুর ২টা, কানাডায় সকাল ৭টায়, অস্ট্রেলিয়ার সিডনিতে রাত ১০টায় এবং বিশ্বের অন্যান্য জায়গায়…

Read More

শবে মেরাজের নফল ইবাদত বাসায় করার আহ্বান

২২ মার্চ, ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের মহামারীর মধ্যে মেরাজের রাতে মুসলমানদের বাসায় থেকে ইবাদত করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।আজ রবিবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এমনটি বলা হয়। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান সরকার বলেন , আজ পরিত্র শবে মেরাজে বাদ মাগরিব ইমাম শুধু মোনাজাত করবেন। সারা রাতের ইবাদত আমরা সবাইকে বাসায় করার আহ্বান জানাচ্ছি। প্রতি বছর শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তারৎপর্য’ শীর্ষক ওয়াজ ও মিলাদ মাহফিল হয়। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার ওয়াজ মাহফিল বা আনুষ্ঠানিক কোনো কর্মসূচি থাকছে না। নভেল করোনাভাইরাসে…

Read More