বিশ্ব ইজতেমা আজ থেকে শুরু

১০ জানুয়ারি, ২০২০ (বিবিনিউজ) : দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে ইবাদত-বন্দেগি, জিকির আর আল্লাহু আকবর ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দান। আজ বাদ ফজর আ’ম বয়ানের মধ্য দিয়ে প্রথম দিনের ইজতেমার কার্যক্রম শুরু হয়। ইজতেমা মাঠে লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে চলছে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান। আজ দেশের সর্ববৃহৎ জুমার এখানে অনুষ্ঠিত হয়। বাদ ফজর পাকিস্তানের মাওলানা খোরশেদ আলমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজ প্রথম দিন। হিমেল হাওয়া আর কনকনে শীত উপেক্ষা করে লাখো মুসল্লি বয়ানে সময় কাটাচ্ছেন।…

Read More

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার

২৬ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : আগামীকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে (বাদ মাগরিব) বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। ১৪৪১ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। সভায় ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ সভাপতিত্ব করবেন । বাংলাদেশের আকাশে কোথাও রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন…

Read More

আগামীকাল পবিত্র আশুরা

৯ সেপ্টেম্বর, ২০১৯ ( বিবিনিউজ ) : পবিত্র আশুরা আগামীকাল। কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার এই দিনটি ধর্মীয়ভাবে বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে এ দিনটি বিশেষ পবিত্র দিবস। হিজরি ৬১ সনের ১০ মহররম এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) ও তাঁর পরিবার এবং অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। এজন্যই যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সারা দুনিয়ার মুসলমানরা এ দিনটি পালন করে। বাংলাদেশেও আগামীকাল মঙ্গলবার যথাযোগ্য…

Read More

পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলিমের

১০ আগস্ট, ২০১৯ ( বিবিনিউজ ): সারাবিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলিম মক্কায় সমবেত হয়ে শুক্রবার তাদের বার্ষিক পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। সেখানে ঘাম ঝরানো প্রচন্ড গরমের মধ্যে তারা হজের কার্যক্রম শুরু করেন। খবর এএফপি’র। ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হচ্ছে পবিত্র হজ। এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে অন্যতম। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের তাদের জীবনে অন্ততপক্ষে একবার অবশ্যই হজ পালন করতে হবে। ধারাবাহিকভাবে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে হজ পালন করতে হয়। সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় ইসলামের পবিত্র নগরী মক্কা ও এর আশেপাশের বিভিন্ন স্থানে অবস্থান করে…

Read More

হজযাত্রীরা মিনার উদ্দেশে রওনা হবেন বৃহস্পতিবার

০৭ আগস্ট ,২০১৯(বিবিনিউজ):পবিত্র হজ পালন করতে ধর্মপ্রাণ মুসলমানরা সৌদি আরবের মিনার উদ্দেশে রওনা হচ্ছেন কাল বৃহস্পতিবার। মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় নয় কিলোমিটার দূরে মিনা। মিনায় কেউ যাবেন গাড়িতে, কেউবা হেঁটে। হজের অংশ হিসেবে তাঁরা ৭ থেকে ১২ জিলহজ (বৃহস্পতি–মঙ্গলবার) মিনা, আরাফাহ, মুজদালিফায় অবস্থান করবেন। মোয়াল্লেমরা জানান, কাল এশার নামাজ আদায় করে মিনার উদ্দেশে রওনা দেবেন। ছয় দিন পরে আবার হাজিরা বাসায় ফিরবেন। তাই মিনায় থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে হবে। পুরুষ হাজিরা মক্কার বাসায়ই অজু-গোসল সেরে সেলাইবিহীন দুই টুকরা কাপড় পরে হজের নিয়ত করবেন। ইহরামের কাপড় (আড়াই হাত…

Read More

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুক্রবার

১ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ): পবিত্র ঈদুল আযহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে (বাদ মাগরিব) বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় ১৪৪০ হিজরি সনের যিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ইসলামিক ফাউন্ডেশন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র যিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭,…

Read More

রেডিও শুনেই কোরআন মুখস্ত করল জন্মান্ধ শিশু!

জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী হোসেন মুহাম্মদ তাহির। তাই রেডিওতে কোরআন তেলোয়াত শুনে পুরো কোরআন মুখস্ত করে সে। দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে ৫ বছরের শিশুর কুরআন হেফজ এ এক বিরল দৃষ্টান্ত। জানা যায়, মিয়ানমারে জন্ম নেওয়া হোসেন মুহাম্মদ তাহির সৌদি আরবের জেদ্দায় অবস্থানকারী তার প্রবাসী বাবা মুহাম্মদ তাহিরের কাছে চলে যায়। ছেলেকে নিয়ে কোরআনের হাফেজ বানানোর স্বপ্ন ছিল তার। কিন্তু ছেলে দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় সে স্বপ্ন ভেঙে যায় তার। তবুও বাবা মুহাম্মদ তাহির তার ছেলেকে একটি রেডিও কিনে দেন এবং ২৪ ঘণ্টা কুরআন তেলাওয়াতের একটি চ্যানেল নির্ধারণ করে দেন। তবে অদ্ভুত ব্যাপার…

Read More

ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ১৯৮০ টাকা ও সর্বনিম্ন ৭০ টাকা

১৭ মে, ২০১৯ (বিবিনিউজ) : আসন্ন ঈদুল ফিতরে জনপ্রতি সর্বোচ্চ ১৯৮০ টাকা ও সর্বনিম্ন ৭০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী (ইসলামী শরীয়াহ মতে) আটা, খেজুর, কিসমিস, পনির ও যব ইত্যাদি পণ্যগুলোর…

Read More

পবিত্র লাইলাতুল বরাত ২১ এপ্রিল দিবাগত রাতে

৭ এপ্রিল ২০১৯ (বিবিনিউজ) : আগামী ২১ এপ্রিল দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত । শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। শনিবার ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে জানানো হয়, বাংলাদেশের আকাশে শনিবার কোথাও ১৪৪০ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ৭ এপ্রিল রবিবার পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। সভায়…

Read More

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আজ পবিত্র শবে মেরাজ উদযাপন করবে ধর্মপ্রাণ মুসলমানরা

৩ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আজ বুধবার দিবাগত রাতে মুসলিম বিশ্বের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও কোরআনখানি, নফল নামাজ, জিকির, ওয়াজ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে পবিত্র শবে মেরাজ উদযাপন করবে। পবিত্র লাইলাতুল মেরাজ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগ বুধবার বাদ আসর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী, যা সচরাচর শবে মেরাজ হিসাবে আখ্যায়িত হয়। ইসলাম ধর্মমতে, ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.) এই রাতে ঐশ্বরিক উপায়ে ঊর্ধ্বাকাশে…

Read More