সাভারে ড্রাগনফল চাষে ব্যাপক সফলতা


স্টাফ রিপোর্টার,৪ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ ):দেশের চাষিদের কাছে ড্রাগন ফলের ব্যাপক পরিচিতি নয়। তবে সাভারের আশুলিয়ায় জাতীয় ফল ড্রাগন চাষ করে ব্যাপক সফলতা পেতে শুরু করেছেন কৃষকরা। এক মৌসুমে ৫ বার ফলন হওয়ায় ড্রাগন ফল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। টক-মিষ্টি ও মিষ্টি স্বাদের ড্রাগন চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন এ উপজেলার কৃষকরা। সাভার উপজেলা কৃষি অফিস জানায়,সাভারের আশুলিয়ার বিভিন্ন গ্রামে লাল মাটিতে সুস্বাদু ড্রাগন ফল চাষ করেছেন কৃষকরা। সুস্বাদু ফরমালিন মুক্ত হওয়ায় ক্রেতারা বাগান থেকে তিন’শ টাকা কেজি দরে বাগান থেকে কিনে নিয়ে যাচ্ছেন।
অনেক কৃষক আবার বাণিজ্যিকভাবে গড়ে তুলেছেন ড্রাগন বাগান। ড্রাগন চাষীদের সবধরণের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাভার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজিয়াত আহমেদ।

Related posts

Leave a Comment