স্টাফ রিপোর্টার,৪ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ ):বিএনপি নেতাকর্মীরা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা দুই আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম।
সাভারের ভাকুর্তা এলাকায় প্রয়াত ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ ব্যাপারী ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের স্বরণসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা দুই আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম এসময় আরও বলেন,বিএনপি হত্যা ও গুমের রাজনীতি করায় দেশের মানুষ তাদেরকে প্রত্যাখান করেছে । অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম সমর,সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিএনপি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে:সাবেক খাদ্যমন্ত্রী কামরুল
