২৯ জুলাই,২০২১(বিবিনিউজ ) :সাভারে দশ লক্ষ টাকার হিরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গভীর রাতে সাভার পৌর এলাকার কাঞ্চনপুর মহল্লা থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ বলছে,গভীর রাতে সাভারের কাঞ্চনপুর বালুরমাঠ এলাকায় মাদক ব্যবসায়ী শাহিন মিয়া (৪৫) হিরোইন বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী শাহিনকে সাড়ে চার’শ গ্রাম হিরোইনসহ আটক করা হয়। সাড়ে চার’শ গ্রাম হিরোইনের দাম প্রায় দশ লক্ষ টাকা। আটক মাদক ব্যবসায়ী ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন,আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
সাভারে ১০লক্ষ টাকার হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
