সিঙ্গাইরে লকডাউনে ইউএনও’র অভিযান অব্যাহত, স্বাস্থ্যবিধি মানার আহবান

তোফাসানি,৪ জুলাই,২০২১(বিবিনিউজ ):মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্বাবধানে অতিবাহিত হচ্ছে কঠোর লকডাউনের ৪র্থ দিন। উপজেলার প্রতিটি এলাকা, হাট ও বাজারে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে লকডাউন মানাতে কাজ করে যাচেছন তিনি। এ জন্য সর্ব মহলে প্রশংসা কুড়িয়েছেন নির্বাহী অফিসার রুনা লায়লা।সপ্তাহব্যাপী লকডাউনের বিধি-নিষেধ অমান্য করার অপরাধে মানিকগঞ্জের সিঙ্গাইরে গত চারদিনে ৩১ ব্যক্তিকে প্রায় লক্ষাধিক টাকা জরিমানা ও আদায় করেছে ভ্রাম্যমান আদালত।আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনা লায়লা ও, সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা। এছাড়া বেশ কিছু অটোরিকশা ও ছোট যানবাহন আটক করেছে থানা পুলিশ। উপজেলা নির্বাহী অফিসারের…

Read More

কঠোর লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে ৪ শতাধিক গ্রেফতার

৪ জুলাই,২০২১(বিবিনিউজ ):ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের চতুর্থ দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকায় ৪২৯ জনকে গ্রেফতার করেছে। আজ রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। তিনি বলেন, রবিবার সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে সড়ক পরিবহন আইনে বিভিন্ন যানবাহনকে ৩০৯টি মামলা দিয়েছে এবং ৮ লাখ ৬৯ হাজার ৫০০টাকা জরিমানা করেছে। এডিসি ইফতেখায়রুল আরও জানান, সরকারি নির্দেশনা প্রতিপালনে সকাল থেকে একযোগে রাজধানীর রমনা,…

Read More

দেশে কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত:প্রাণিসম্পদ মন্ত্রী

৪ জুলাই,২০২১(বিবিনিউজ ):আসন্ন কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। রবিবার ডিএনসিসি ডিজিটাল হাটের উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান। মন্ত্রী বলেন, গত দুটি কোরবানির ঈদে আমরা দেশের বাইরে থেকে পশু আসতে দেইনি। তাতে পশুর সংকট হয়নি। এবছরও দেশে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। সীমান্তেও আমরা যোগাযোগ করছি যাতে চোরাইপথে বা অন্য কোন পথে একটা পশুও দেশের ভিতর প্রবেশ করতে না পারে। কারণ আমাদের খামারিদের কথা মনে…

Read More

ফিলিপাইনে সামরিক উড়োজাহাজ বিধ্বস্তে ১৭ জনের মরদেহ উদ্ধার

৪ জুলাই,২০২১(বিবিনিউজ ):ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সামরিক উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ১৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন আরও ৪০ জন। আজ রোববার সকালে ৯২ জন আরোহী নিয়ে সামরিক উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী দেলফিন লোরেনজানা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, বিধ্বস্ত হওয়া সি-১৩০ হারকিউলিস মডেলের পরিবহন উড়োজাহাজটির আরোহীদের বেশির ভাগই সেনাসদস্য। তাঁদের মধ্যে ১৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আহত অবস্থায় আরও ৪০ জনকে হাসপাতালে ভর্তি করতে পেরেছেন উদ্ধারকারীরা। এর আগে সকালে ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেজানা জানিয়েছিলেন, ৮৫ জন আরোহী নিয়ে আজ সকালে সুলু প্রদেশের…

Read More

ময়মনসিংহে করোনা ইউনিটে ৭২ জনের মৃত্যু

৪ জুলাই,২০২১(বিবিনিউজ ):ময়মনসিংহে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর পাশাপাশি উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। হঠাৎ করে উপসর্গে মৃত্যুর বিষয়ে জনমনে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ৮ দিনে করোনায় ২৬ জন এবং অন্যান্য উপসর্গ নিয়ে আরও ৪৬ জনসহ মোট ৭২ জনের মৃত্যু হয়েছে। গড়ে এখানে প্রতিদিন ৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার ১১ জনের, গত শুক্রবার ৯ জনের, বৃহস্পতিবার ১৪ জনের এবং বুধবার ৮ জনের, মঙ্গলবার ৮ জনের, সোমবার ৪ জনের, রোববার ৮ জনের ও…

Read More

মানিকগঞ্জের সিঙ্গাইরে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ১০ জনকে জরিমানা

৪ জুলাই,২০২১(বিবিনিউজ ): সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় ২১ দফা বিধি-নিষেধ আরোপ করে গত ১ জুলাই থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। সপ্তাহব্যাপী লকডাউনের বিধি-নিষেধ অমান্য করার অপরাধে মানিকগঞ্জের সিঙ্গাইরে গত তিনদিনে ১০ ব্যক্তিকে ১৯ হাজার ৫ শত টাকা জরিমানা ও আদায় করেছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনা লায়লা ও, সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা। এছাড়া বেশ কিছু অটোরিকশা ও ছোট যানবাহন আটক করেছে থানা পুলিশ। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, লকাউনের…

Read More

বিদ্যালয়ে বিয়ের অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায় শিক্ষককে লাঞ্ছিত , গ্রেপ্তার ১

৪ জুলাই,২০২১(বিবিনিউজ ): স্কুলে বিয়ের অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায় চট্টগ্রামে এক প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা-পুলিশ। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এই তথ্য জানান। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মিয়া মো. হারুন খান। তিনি চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি। ওসি মোহাম্মদ মহসীন বলেন, ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার খান সাহেব আবদুল হাকিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন বাদী হয়ে মোট চারজনকে আসামি করে গতকাল রাতে একটি মামলা করেন। তাঁর এই মামলার ভিত্তিতে গতকাল রাতেই প্রধান আসামি…

Read More

রাজধানীর মগবাজারে বিস্ফোরণস্থল থেকে গ্যাস বের হচ্ছে

৪ জুলাই,২০২১(বিবিনিউজ ): রাজধানীর মগবাজারে বিস্ফোরণের স্থান থেকে গ্যাস বের হচ্ছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্টেশন অফিসার ইউনুস আলীর নেতৃত্বে আজ রোববার সকাল থেকে ঘটনাস্থলে কাজ করছে। আজ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক দিনমণি শর্মা এ তথ্য জানিয়েছেন। এর আগে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নুরুল্লাহ বলেছেন, বিস্ফোরণে বিধ্বস্ত ভবন এবং এর দুই পাশের ভবনে তিতাসের কোনো গ্যাস-সংযোগ নেই। ফায়ার সার্ভিস ভবনে যে গ্যাসলাইনের অস্তিত্ব পেয়েছিল, সেটি অচল বলেও দাবি করেছিলেন তিনি। গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারে তিনতলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায়…

Read More

যৌন হয়রানী ও বলাৎকারের চেষ্টার অভিযোগে অধ্যক্ষসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার,৪ জুলাই,২০২১(বিবিনিউজ ):সাভারের এক মাদ্রাসায় ১০ বছরের শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানী ও বলাৎকারের চেষ্টা করার অভিযোগে রবিবার ভোরে অধ্যক্ষ ও এক শিক্ষককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।অভিযোগে জানা গেছে, নাটোরের শিকার পাড়া থেকে এসে সাভারের একটি গার্মেন্টসে কাজ করতো শিশুটির পিতা। তার ১০ বছরের শিশুকে লেখাপড়া করার জন্য ছায়াবীথি আমতলা মোড়ের তাফিজুল কোরান মাদ্রাসায় ভর্তি করেন। সেখানে শিশুটি হিফজুতে লেখাপড়া করে আসছিলো। গত শনিবার ভোরে মাদ্রাসার শিক্ষক ইব্রাহীম মিয়া শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে নিজের কক্ষে নিয়ে যৌন হয়রানী করে এবং বলাৎকার করার চেষ্টা করে। ঘটনাটি অন্যান্য শিক্ষার্থী ও…

Read More

ধামরাইয়ে নিখোঁজের ১০ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার,৪ জুলাই,২০২১(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে নিখোঁজের ১০ দিন পর খাল থেকে ভাসমান অবস্থায় আরিফ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।সকালে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের মুন্নু কারখানা এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরিফ ধামরাই পৌরসভার ছয়বাড়িয়া এলাকার আব্দুল কাদেরের ছেলে। সে মাটির ট্রাকের চালক ছিলো।পুলিশ জানায়, গত ২৫ জুন থেকে আরিফ নিখোঁজ ছিলো। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়রি দায়ের করা হয়। সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে মুন্নু কারখানার পাশে একটি খালে ভাসমান মরদেহের খবর পেয়ে তার…

Read More