১৮ জুলাই,২০২১(বিবিনিউজ ) : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৯৪ জনে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৭৮ জনের। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জনে। আজ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৩২ হাজার ৮ জন। গত ২৪ ঘণ্টায় ৩৯…
Read MoreDay: July 18, 2021
বায়তুল মোকাররমে ঈদের জামাত হবে পাঁচটি
১৮ জুলাই,২০২১(বিবিনিউজ ) : আগামী ২১ জুলাই সারাদেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ঈদ উদযাপিত হবে। স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (১৮ জুলাই) এ তথ্য জানানো হয়। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। করোনা মহামারির কারণে এবারও হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে…
Read Moreদরিদ্র মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান হানিফের
১৮ জুলাই,২০২১(বিবিনিউজ ) : করোনার পরিস্থিতি মোকাবেলায় এই সময়ে আসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।আজ রোববার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ও ম্যাক্স গ্রুপের উদ্যোগে অক্সিজেন সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।মাহবুবুল আলম হানিফ বলেন, করোনায় দুর্যোগে সারা পৃথিবী বিপর্যস্ত। যুক্তরাষ্ট্রের মত ধনী দেশে প্রায় সাত লক্ষ মানুষ মারা গিয়েছে। এই সময়ে সরকারের পাশাপাশি শিল্পপতি, ব্যবসায়ীদের মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের যে সম্পদ আছে তা নিয়েই সবাইকে একসাথে করোনা দুর্যোগ মোকাবেলা করতে…
Read Moreসবার জন্য ভ্যাকসিনের পদক্ষেপ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
১৮ জুলাই,২০২১(বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধকল্পে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর পুনরায় গুরুত্বারোপ করে পবিত্র ঈদুল আযহায় দেশের বাড়ি গমনেচ্ছু যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছেন।তিনি বলেন, পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনতে সরকার পদক্ষেপ নিয়েছে। ইনশা আল্লাহ কেউ বাদ যাবে না।শেখ হাসিনা বলেন, ‘করোনা পরিস্থিতিতে সকলে যেন স্বাস্থ্য বিধি মেনে চলে সেদিকে দৃষ্টি দিতে হবে। আমি জানি আমাদের মানুষগুলো একটু গ্রামের উদ্দেশে ছুটতে পছন্দ করে, মাস্ক পরতে চায় না। কিন্তু প্রশাসনের যারা যেখানে দায়িত্বরত আছেন তারা একটু চেষ্টা করবেন মানুষকে বোঝাতে এবং তারা…
Read Moreসাভারে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার,১৮ জুলাই,২০২১(বিবিনিউজ ) :বিএনপি আর কোনদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ।সকালে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সাভারের ভাকুর্তা উচ্চ বিদ্যালয় মাঠে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি একথা বলেন।তিনি এসময় আরও বলেন,বিএনপি রাজাকারদের গড ফাদার তারা ক্ষমতায় গিয়ে রাজাকারদের মন্ত্রী এমপি করে দেশের সুনাম নষ্ট করেছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেশে তারা প্রতিনিয়ত রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছেন বলেন তিনি। পরে তিনি ঢাকার ধামরাই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।…
Read Moreসাভারের আশুলিয়ায় ষষ্ঠ শ্রেণীর স্কুল শিক্ষার্থী গণধর্ষণের শিকার
স্টাফ রিপোর্টার,১৮ জুলাই,২০২১(বিবিনিউজ ) :সাভারের আশুলিয়ায় ষষ্ঠ শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর এলাকায় এই গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা একই এলাকার সেন্টু মিয়া (৩০) ও আরাফাতকে (২৮) অভিযুক্ত করে আশুলিয়া থানায় একটি গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে সেন্টু মিয়ার স্ত্রী অসুস্থ বলে ভিক্টিম স্কুলছাত্রীকে কৌশলে বাসায় ডেকে নেয় সে। এসময় ঐ স্কুল ছাত্রী তার বাসায় গিয়ে অভিযুক্তের স্ত্রীকে না পেয়ে ফিরে আসতে চেষ্টা করলে তার পথরোধ করে সেন্টু। এসময় জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে মেয়েটিকে ঘরে…
Read More