বিমানে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এলো কোটি টাকার গরু

৬ জুলাই,২০২১(বিবিনিউজ ): যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ব্রাহমা জাতের ১৮টি গরু জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। গরুগুলো সোমবার দুপুরে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে আসে। বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আমদানী অনুমতি না থাকা এবং গরুর আমদানীকারককে না পাওয়া জব্দ করা হয়েছে। বাংলা অ্যাভিয়েশনের ফেসবুক পেইজে জানানো হয়েছে, ১৩ মাস থেকে ৬০ মাস বয়সী ১৮টি গরু আনা হয়। তবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গরুগুলো আসলেও সেগুলোকে নিতে আসেনি কেউ। বিল অব এন্ট্রিতে গরুগুলোর মূল্য ধরা হয়েছে সবগুলোর ৪০ হাজার ডলার। তবে কাস্টম কর্মকর্তারা ধারণা করছে গরুগুলো প্রতিটির মূল্য ১২-১৫ লাখ…

Read More

সাভারের আশুলিয়ায় জাল টাকাসহ ২জন আটক

স্টাফ রিপোর্টার,৬ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়ায় জাল টাকাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।সকালে এ তথ্য জানিয়েছেন সিপিসি-২ র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।রাতে উপজেলার আমবাগান মধ্যগাজীরচট বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন, ঝালকাঠির মো: জসিম (৩৫) ও মো: আলাউদ্দিন হোসেন হাওলাদার (৩৪)।র‌্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোটসহ দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ লাখ ৮৩ হাজার টাকার জালনোট, ২টি সিল, ২টি স্ট্যাম্প প্যাড, ১টি মোটরসাইকেল, ৭টি মোবাইল ও নগদ ৯৪৮০ টাকা উদ্ধার করা…

Read More

আশুলিয়ার ‘রানী’ বিশ্বের সবচেয়ে ছোট গরু

স্টাফ রিপোর্টার,৬ জুলাই,২০২১(বিবিনিউজ ): এবার বিশ্বের সবচেয়ে ছোট আকৃতির গরুর সন্ধান পাওয়া গেছে আশুলিয়া চারিগ্রামে। গরুটির নাম রাখা হয়েছে ‘রানী’। বক্সার জাতের খর্বাকার এই গরুর ওজন মাত্র ২৬ কেজি, যার উচ্চতা ২০ ইঞ্চি। বর্তমানে বাজারের গরুটির দাম উঠেছে সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত। শিকড় এগ্রো লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এই গরুটির মালিক। দু’বছর আগে ভুটানের বক্সার ভুট্টি জাতের নওগাঁর একটি খামার থেকে গরুটি কেনা হয়। তাকে দিনে দুই বেলা খাবার দিতে হয়। সাধারণ গরুর তুলনায় এটির খাবারের চাহিদাও আনেক কম। গরুটিকে বিশ্ব রেকর্ডে জায়গা করে দিতে ইতিমধ্যে গিনেস বুক অফ…

Read More

নানা অনিয়মের অভিযোগে ধামরাই ২টি হাসপাতালের কার্যক্রম বন্ধ

স্টাফ রিপোর্টার,৬ জুলাই,২০২১(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং অবৈধভাবে গর্ভপাত করার অভিযোগে দুটি হাসপাতালের সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। রবিবার (৪ জুলাই) রাতে ধামরাই ও কালামপুর এলাকার দুটি হাসপাতালের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা। এসময় ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের পাশে আমেনা ক্লিনিক ও কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ডিজিটাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত সকল কার্যক্রম বন্ধের ঘোষণা…

Read More

আশুলিয়ায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান

স্টাফ রিপোর্টার,৬ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারে আশুলিয়ার গুমাইল এলাকার অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে আশুলিয়া থানা পুলিশ । সোমবার (৫ জুলাই) দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে অস্ত্র তৈরির দুই কারিগরসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটকৃতরা হলেন রাজু ও রনজু । তারা দুজনই অস্ত্র তৈরির কারিগর। আশুলিয়া থানার ( ওসি ) তদন্ত জিয়াউল হক জানান, রাত সাড়ে ১২টায় ওই এলাকায় কিছু অস্ত্র ব্যবসায়ী অবস্থান করে । খবর পেয়ে আশুলিয়া পুলিশ দল অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে দুজনকে আটক করা হয়। পরে তাদের অবস্থান নেয়া একটি ঘর থেকে…

Read More

২৮ আরোহী নিয়ে বিমানের সংযোগ বিচ্ছিন্ন রাশিয়ায়

৬ জুলাই,২০২১(বিবিনিউজ ডেস্ক) : রাশিয়ার দূর প্রাচ্যে ২৮ আরোহী নিয়ে ওড়া একটি যাত্রীবাহী বিমানের সাথে সংযোগ হারিয়ে গেছে। জরুরি সেবার উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা সমূহের খবরে এ  কথা বলা হয়।  আরআইএ নভোস্তি এবং তাস বার্তা সংস্থা স্থানীয়  কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, বিমানটি পেত্রোপাভলস্ক – কামচটস্কি থেকে পালানা যাওয়ার পথে সব ধরনের সংযোগ হারিয়ে ফেলে। বিমানটিতে ছয় ক্রুসহ ২৮ জন যাত্রী রয়েছে। এদের মধ্যে এক কিংবা দুজন শিশুও রয়েছে। বিমানটি নিয়ে পরষ্পর বিরোধী খবর পাওয়া গেছে। কোন এক সূত্র তাসকে বলছে, এটি সাগরে বিধ্বস্ত হয়ে থাকতে পারে।  অপর এক সূত্র ইন্টারফ্যাক্সকে বলছে, এটি…

Read More

সারাদেশে ৬ষ্ঠ দিনের মতো কঠোর লকডাউন চলছে

৬ জুলাই,২০২১(বিবিনিউজ ):সরকার ঘোষিত ৭ দিনব্যাপী কঠোর বিধিনিষেধের ৬ষ্ঠ দিন আজ মঙ্গলবার। করোনার সংক্রমণ রোধকল্পে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছেন পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবি’র সদস্যরা। লকডাউনের শুরু থেকেই বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেছে তাদের। রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্টে বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।লকডাউনের ষষ্ঠ দিনে রাজধানী ঢাকার সড়কগুলোতে মানুষের উপস্থিতি কিছুটা বাড়ছে। গত পাঁচ দিনের তুলনায় আজ মঙ্গলবার সড়কে কর্মজীবী মানুষের সংখ্যা কিছুটা বেশি দেখা গেছে। ট্রাফিক সিগন্যালগুলোতে যানজটও লক্ষ্য করা গেছে। তবে চেকপোস্টে কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। সকালে যাত্রাবাড়ী এলাকায় গিয়ে দেখা গেছে, রিকশা আর ভ্যানে করে মানুষ…

Read More

নাইজেরিয়ায় ১৪০ স্কুল শিক্ষার্থীকে অপহরণ

৬ জুলাই,২০২১(বিবিনিউজ ডেস্ক ): বন্দুকধারীরা সোমবার নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় একটি বোর্ডিং স্কুল থেকে ১৪০ শিক্ষার্থীকে অপহরণ করেছে। স্কুল পড়ুয়া শিশু ও শিক্ষার্থীদের লক্ষ্য করে গণ অপহরণ চালানোর এটি সর্বশেষ ঘটনা। স্কুলের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।সশস্ত্র অপরাধী চক্র নাইজেরিয়ার উত্তরপশ্চিম ও মধ্যাঞ্চলের বিভিন্ন গ্রাম লুট, গবাধি পশু চুরি এবং মুক্তিপণ আদায় করতে প্রায়শই হামলা চালায়। তবে এ বছরের শুরু থেকে তারা বিভিন্ন স্কুল ও কলেজ লক্ষ্য করে হামলা ও অপহরণ চালানো অনেক বাড়িয়ে দিয়েছে।হামলাকারীরা সোমবার কাদুনা রাজ্যের বেথেল বপটিস্ট উচ্চ বিদ্যালয়ে জোরপূর্বক প্রবেশ করে আকাশে ফাঁকা গুলি ছুড়ে এবং নিরাপত্তা…

Read More

নেইমার-জাদুতে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

৬ জুলাই,২০২১(বিবিনিউজ ডেস্ক ): দুই দলের ইতিহাস যাঁদের জানা, তাঁরা মোটামুটি নিশ্চিত ছিলেন, ফাইনালে উঠতে ব্রাজিলকে তেমন কাঠখড় পোড়াতে হবে না। সেটা করতেও হয়নি। প্রথম রাউন্ডেই মুখোমুখি হয়েছিল দুই দল, সেখানে নেইমারের জাদুতে পেরুকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল ব্রাজিল। একই মাঠে দুই দলের মধ্যে অনুষ্ঠিত সেমিফাইনালে আবারও ব্রাজিলের দাপটই দেখা গেল। আর তাতেই আরেকবার নেইমারের জাদুর ওপর ভর করে পেরুর বাধা পেরোল ব্রাজিল। নেইমারের সহায়তায় মিডফিল্ডার লুকাস পাকেতার গোলে পেরুকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে স্বাগতিক ব্রাজিল। স্কোরলাইন হয়তো ব্রাজিলের কর্তৃত্বের ব্যাপারটা অত বেশি বোঝাতে পারছে না। কিন্তু…

Read More

বিশেষ ট্রেনে ঢাকায় আসবে কোরবানির পশু

৬ জুলাই,২০২১(বিবিনিউজ ): ১৭, ১৮ ও ১৯ জুলাই কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। রেলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে এর সংখ্যা কমবেশি হতে পারে। জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যে এই ট্রেন চলবে। দেওয়ানগঞ্জ বাজার থেকে বেলা সাড়ে তিনটায় ট্রেনটি ছেড়ে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে পরের দিন সকাল ছয়টায়। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে। এর পাশাপাশি খুলনা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় পশু পরিবহনের জন্য ট্রেন চলাচলের ব্যবস্থা রয়েছে। তবে ব্যবসায়ীদের আগ্রহ থাকলে এখান থেকেও স্পেশাল ট্রেন…

Read More