১৭ জুলাই২০২১(বিবিনিউজ ) :ঈদযাত্রার এই সময়ে টাঙ্গাইলে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। এতে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল শহর বাইপাস পর্যন্ত ২৫ কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার ভোর থেকে এই সড়কে থেমে থেমে চলছে যানবাহন। মহাসড়কে আটকে থেকে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। হাইওয়ে পুলিশ সূত্র জানায়, পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখী মানুষের চাপ রয়েছে। পাশাপাশি কোরবানির পশুবাহী যানবাহনের সংখ্যা অনেক বেড়েছে। ফলে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি যানবাহন চলাচল করছে মহাসড়কে। বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা সূত্র জানায়, স্বাভাবিক অবস্থায় প্রতিদিন ১২–১৩ হাজার যানবাহন এই সেতু পারাপার হয়। কিন্তু শুক্রবার…
Read MoreDay: July 17, 2021
গ্রাহকদের কাছ থেকে ইভ্যালির নেয়া টাকার অস্তিত্ব নেই: বাণিজ্যমন্ত্রী
১৭ জুলাই২০২১(বিবিনিউজ ) :ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি গ্রাহক ও সরবরাহকারীদের কাছ থেকে অগ্রিম যে পরিমাণ টাকা নিয়েছে তার কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। তিনি বলেন, ‘তারা মানুষের কাছ থেকে যে পরিমাণ টাকা নিয়েছে এবং তাদের সাপ্লায়ারদের কাছ থেকে যে পরিমাণ টাকা নিয়েছে, তার মোট অঙ্ক প্রায় ৩০০ কোটি টাকার বেশি। কিন্তু প্রাথমিক তদন্তে তাদের কাছে সেই টাকার অস্তিত্ব পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করে। তদন্ত শেষে…
Read Moreঈদের পর ১৪ দিন কঠোর লকডাউন : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ
১৭ জুলাই২০২১(বিবিনিউজ ) : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, ঈদুল আজহার ছুটির পর ২৩ জুলাই থেকে ১৪ দিনের জন্য করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে কঠোর লকডাউন চালু করা হবে। শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৬ এর ‘৯৬তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে অংশ গ্রহণ শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, ১৪ দিনের এই লকডাউনে সরকারি, বেসরকারি অফিসসহ গার্মেন্টস ও অন্য সব ধরনের শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। করোনাভাইরাসন সংক্রমণের ঊর্ধগতির মধ্যেই বৃহস্পতিবার থেকে লকডাউন শিথিল করে সরকার। পবিত্র ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে নয় দিনের জন্য লকডাউন শিথিল করা হয়। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি…
Read Moreসাভার ও আশুলিয়ার মহাসড়কে তীব্র যানজট
১৭ জুলাই২০২১(বিবিনিউজ ) :বেলা যত বাড়ছে সাভার-আশুলিয়ায় সড়ক-মহাসড়কে দাঁড়িয়ে থাকা গাড়ির সারিও ততই দীর্ঘ হচ্ছে। লকডাউন শিথিলের ৩য় দিন শনিবার সাভার দু’টি মহাসড়কে প্রায় ১৯ কিলোমিটার যানজট আছে। এছাড়া একটি সড়কে ১৬কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে যানবাহনের জটলা লেগে আছে। এ যানজট ও রোদের উত্তাপের কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সেই সঙ্গে কোরবানির পশু নিয়েও বিপাকে পড়েছেন পাইকাররা। শনিবার দুপুরে দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের ত্রিমোড়ে তীব্র যানজটের চিত্র দেখা গেছে। জানা গেছে, নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রা থেকে নবীনগর পর্যন্ত ১০ কিলোমিটার যানজট, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে হেমায়েতপুর পর্যন্ত ১৭ কিলোমিটার যানজট। এছাড়া…
Read Moreশোকের মাসের প্রধান কর্মসূচি অসহায় মানুষের পাশে দাঁড়ানো : সেতুমন্ত্রী
১৭ জুলাই২০২১(বিবিনিউজ ) :আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের শোকের মাসের প্রধান কর্মসূচি হচ্ছে অসহায়, খেটে খাওয়া, দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো।তিনি বলেন, সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া আলোচনা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, মসজিদ-মন্দির-গীর্জা-প্যাগোডায় প্রার্থনার মধ্য দিয়ে শোকের মাসের কর্মসূচি পালন করা হবে।ওবায়দুল কাদের আজ শনিবার তাঁর সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন গণমানুষের রাজনীতি করেছেন। তাই শোকের এ মাসে সাহায্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। এজন্য দলের সকল…
Read Moreসাভারে ইভটিজিং চাঁদাবাজ ও সন্ত্রাস রোধে বিট পুলিশ ক্যাম্প উদ্বোধন
স্টাফ রিপোর্টার,১৭ জুলাই২০২১(বিবিনিউজ ) : সাভারে ইভটিজিং চাঁদাবাজ ও সন্ত্রাস রোধে বিট পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। সকালে বিরুলিয়ায় এ বিট পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ হিল কাফী। এছাড়া এক নং ওয়ার্ডে বিট পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন পৌর মেয়র আব্দুল গণি। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম,ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডল,পৌরসভার এক নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Read Moreশিশুদের মধ্যেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
১৭ জুলাই২০২১(বিবিনিউজ ) : চার বছরের তাওসিফ খিঁচুনির সমস্যা নিয়ে শিশু হাসপাতালে ভর্তি হয় মাসখানেক আগে। এর মধ্যেই তার করোনা ধরা পড়ে। ঢাকা শিশু হাসপাতালে করোনা ওয়ার্ডের শিশুটির শয্যাপাশে আছেন মা। খালা তাসলিমা থাকেন ওয়ার্ডের বাইরে মাদুর বিছিয়ে, যেখানে অন্য শিশু রোগীর স্বজনেরাও থাকেন পালা করে। গতকাল শুক্রবার ঢাকা শিশু হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জন রোগী ছিল। ইউনিটের ২০ শয্যার সব কটিই পূর্ণ ছিল বুধবারে। বৃহস্পতিবার ১০ দিন বয়সী এক নবজাতক মারা যায়, যার রক্তে সংক্রমণ ও নিউমোনিয়া ছিল। পরে করোনাও ধরা পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে যারা আক্রান্ত হচ্ছে,…
Read More