স্টাফ রিপোর্টার,১৭ জুলাই২০২১(বিবিনিউজ ) : সাভারে ইভটিজিং চাঁদাবাজ ও সন্ত্রাস রোধে বিট পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। সকালে বিরুলিয়ায় এ বিট পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ হিল কাফী। এছাড়া এক নং ওয়ার্ডে বিট পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন পৌর মেয়র আব্দুল গণি। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম,ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডল,পৌরসভার এক নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাভারে ইভটিজিং চাঁদাবাজ ও সন্ত্রাস রোধে বিট পুলিশ ক্যাম্প উদ্বোধন
