২৪ জুলাই,২০২১(বিবিনিউজ ডেস্ক ) :‘যারা আমাদের কষ্ট দেয়, তাদের দিকে আমরা রাগ করে তাকাই। আমরা হতাশ হই। দুর্ভাগ্য সহ্য করি। আমরা ভয় পাই হয়তো এই ভেবে যে আমাদের চাকরি চলে যাবে, কোনও রোগ হবে বা কোনও প্রিয় মানুষের মৃত্যুযন্ত্রণা সহ্য করতে হবে। আমাদের এই মুহূর্তে বাঁচতে হবে। কী হয়ে গেছে বা হতে পারে, তা নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই।’ পর্নোগ্রাফি কাণ্ডে স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতারের চার দিন পর অভিনেত্রী শিল্পা শেঠির ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠেছে আমেরিকান লেখক জেমস থার্বারের লেখা এই বাক্যগুলো। মুখে কোনো কথা না বলেও বর্তমানে নিজের অবস্থান…
Read MoreDay: July 24, 2021
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন
২৪ জুলাই,২০২১(বিবিনিউজ ) : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইনের উত্তরাঞ্চলের লুজন দ্বীপ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬ দশমিক ৭। আজ শনিবার স্থানীয় সময় ভোররাত ৪টা ৪৮ মিনিটে কম্পনটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইউএসজিএসের ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১২ কিলোমিটার গভীরে। এর কয়েক মিনিট পরে একই অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। পরপর দুই ভূমিকম্পের জেরে সেখানে এখনো কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের সুনামি ওয়ার্নিং সিস্টেমের তথ্য অনুযায়ী, ফিলিপাইনে আজকের…
Read Moreঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে কর্মস্থলে ফিরতে জনগনের চরম দুর্ভোগ
২৪ জুলাই,২০২১(বিবিনিউজ ) :গাজীপুরের একটি কারখানায় ফিনিশিং আয়রনম্যান পদে চাকরি করেন মো. মনজুর আলী। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়েছিলেন নিজ বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া সবজপাড়া গ্রামে। গতকাল শুক্রবার খবর পান, তাঁর কারখানায় কাজ হতে পারে। এ জন্য রাত ১১টায় বাড়ি থেকে বের হয়েছিলেন কর্মস্থলের উদ্দেশে। পদে পদে ভোগান্তি তাঁর সঙ্গী হয়। মনজুরের ভাষ্য, প্রথমে তিনি একটি অটোরিকশায় ৬০ টাকার ভাড়া ৯০ টাকা দিয়ে কিছু দূর আসেন। সেখান থেকে একটি ট্রাকে ১২০ টাকার ভাড়া ১৮০ টাকা দিয়ে সামনের দিকে এগোতে থাকেন। এরপর একটি বাস পান। বাসটি ঢাকায়…
Read Moreপদ্মা সেতুর পিলারের সঙ্গে ফেরির ধাক্কার ঘটনায় মাস্টার গ্রেফতার
২৪ জুলাই,২০২১(বিবিনিউজ ) :পদ্মা সেতুর পিলারে ধাক্কা লাগার ঘটনায় মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে চলাচলরত রো রো ফেরি শাহ জালালের মাস্টার অফিসার আবদুর রহমানকে আটক করেছে শিবচর থানার পুলিশ। আজ শনিবার সকালে বাংলাবাজার ঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন। পুলিশ ও ঘাট সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া যাওয়ার পথে রো রো ফেরি শাহ জালাল পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা ৩৩টি যান একটি…
Read Moreব্যস্ততা বেড়েছে চামড়া শিল্প কারখানাগুলোতে
ষ্টাফ রিপোর্টার ,২৪ জুলাই,২০২১(বিবিনিউজ ) : ঈদের চতুর্থ দিনেও সাভারের হেমায়েতপুরের বিসিক শিল্প নগরী ট্যানারিতে কাঁচা চামড়া আসছে। আর এতে করে ব্যস্ততা বেড়েছে চামড়া শিল্প কারখানাগুলোতে। ট্যানারি মালিকরা জানায়,ঈদের চুতর্থ দিনেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাঁচা চামড়া আসছে কারখানাগুলোতে। কাঁচা চামড়া গুলো শ্রমিকরা লবন দিয়ে রাখছেন। এদিকে বেশী দামের আসায় খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে কাঁচা চামড়া কিনে সাভারের আমিনবাজারে চামড়া স্তুপ করে রাখরছে চামড়া ব্যবসায়ীরা।
Read Moreসাভারে দ্বিতীয় দিনের মত চলছে কঠোর লকডাউন
ষ্টাফ রিপোর্টার ,২৪ জুলাই,২০২১(বিবিনিউজ ) :সাভারে দ্বিতীয় দিনের মত কঠোর লক ডাউন পালিত হচ্ছে। সকাল থেকে রাজধানীর প্রবেশ পথ ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার,বিরুলিয়া মিরপুর ও আব্দুল্লাহপুর মহাসড়কের ধউর এলাকায় লক ডাউন পালন করতে পুলিশের ব্যাপক তৎপরতা দেখা গেছে। জরুরী প্রয়োজন ছাড়া কোন গাড়ি রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অনেকেই আবার পায়ে হেটে রাজধানীতে প্রবেশ করছে। এদিকে লক ডাউনে বন্ধ রয়েছে সাভার ও আশুলিয়ার গার্মেন্টস কারখানাগুলো। জরুরী প্রয়োজন ছাড়া মানুষকে বাড়ির বাহির হতে নিষেধ করেছে সাভার উপজেলা প্রশাসন ও পুলিশ।
Read Moreধামরাইয়ে শালিকাকে নিয়ে উধাও পুলিশ
ষ্টাফ রিপোর্টার ,২৪ জুলাই,২০২১(বিবিনিউজ ) : একই ঘরে বসবাস ছিলো চাচাতো দুই বোনের। বড় বোনের বিয়ে হয় পুলিশের এক কনস্টেবলের সঙ্গে। সুখের সংসার তাদের। বিয়ের দুই বছরের মাথায় হঠাৎ নিখোঁজ হয়ে যায় ছোট বোন। তাকে খোঁজাখুঁজি করতে সহায়তা করেন বড় বোনের জামাই। খোঁজাখুঁজির ৮ মাসের মাথায় যখন ছোট বোনকে পাওয়া যায় তখন সে পুলিশ দুলাভাইয়ের স্ত্রী হয়ে ৭ মাসের গর্ভবতী। একই সময়ে ৩ মাসের গর্ভবতী হয়ে পড়ে বড় বোনও। ঢাকার ধামরাইয়ে চাচাতো দুই বোনের সঙ্গে এমন প্রতারণার কান্ড ঘটিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের কনস্টেবল সোলাইমান হোসেন। এ ঘটনায়…
Read Moreসাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে সীমানা প্রাচীর ভাঙচুর
স্টাফ রিপোর্টার,২৩ জুলাই,২০২১(বিবিনিউজ ) : সাভারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তির জমির সীমানা প্রাচীর ভাঙচুর করেছে প্রতিপক্ষরা। শুক্রবার বিকেলে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এঘটনা ঘটে।এলাকাবাসী জানায়,২০১৩ সালে বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় নিজের মা সখিনা বেগমের কাছ থেকে ১০ শতাংশ ৬০ পয়েন্ট জমি ক্রয় করেন তার ছেলে আবুল কাসেম। পরে আজ ওই জমি নিজেদের বলে দখল করার চেষ্টা করেন প্রতিপক্ষ বাহারুল্লাহ,সোহেল,হাকিম,শাজাহান ও আশুরা বেগম। এসময় জমি দখলে ব্যর্থ হয়ে তারা জমির সীমানা প্রাচীর ভাঙচুর করেন। পরে খবর পেয়ে জমির মালিক আবুল কাসেম জমি দখলে বাধা দিলে উভয় পক্ষের…
Read Moreটোকিও অলিম্পিকের দর্শকবিহীন উদ্বোধন
২৪ জুলাই,২০২১(বিবিনিউজ ) : মহামারি করোনাভাইরাসকে বুড়ো আঙুল দেখি পর্দা উঠলো এক বছর পিছিয়ে যাওয়া ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকের। জাপানের টোকিওতে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় বর্ণিল আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছে দর্শকবিহীন উদ্বোধনী অনুষ্ঠান।উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাপানের সম্রাট নারুহিতো। ১৯৬৪ সালে অলিম্পিকের উদ্বোধন করেছিলেন তার দাদা সম্রাট হিরোহিতো। উপস্থিত আছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন।অ্যাথলেটদের প্যারেড দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। সবার আগে স্টেডিয়ামে প্রবেশ করেন গ্রিসের অ্যাথলেটরা। এরপর…
Read Moreগণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর আর নেই
২৪ জুলাই,২০২১(বিবিনিউজ ) : গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর আর নেই। করোনার কাছে হেরে গেলেন এই প্রথীতযশা শিল্পী। ফকির আলমগীর শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি এই হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এই বরেণ্য শিল্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।…
Read More