সাভারে দ্বিতীয় দিনের মত চলছে কঠোর লকডাউন


ষ্টাফ রিপোর্টার ,২৪ জুলাই,২০২১(বিবিনিউজ ) :সাভারে দ্বিতীয় দিনের মত কঠোর লক ডাউন পালিত হচ্ছে। সকাল থেকে রাজধানীর প্রবেশ পথ ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার,বিরুলিয়া মিরপুর ও আব্দুল্লাহপুর মহাসড়কের ধউর এলাকায় লক ডাউন পালন করতে পুলিশের ব্যাপক তৎপরতা দেখা গেছে। জরুরী প্রয়োজন ছাড়া কোন গাড়ি রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অনেকেই আবার পায়ে হেটে রাজধানীতে প্রবেশ করছে। এদিকে লক ডাউনে বন্ধ রয়েছে সাভার ও আশুলিয়ার গার্মেন্টস কারখানাগুলো। জরুরী প্রয়োজন ছাড়া মানুষকে বাড়ির বাহির হতে নিষেধ করেছে সাভার উপজেলা প্রশাসন ও পুলিশ।

Related posts

Leave a Comment