১৬ জুলাই২০২১(বিবিনিউজ ) :হারারে স্পোর্টস ক্লাব মাঠে ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাকিবের ঘূর্ণিতে ১২১ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। ফলে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ। সাকিব একাই নিয়েছেন ৫ উইকেট।
Read MoreDay: July 16, 2021
পৃথক ঘটনায় সাভারে ৩ জনের লাশ উদ্ধার
ষ্টাফ রিপোর্টার,১৬ জুলাই,২০২১(বিবিনিউজ ) :সাভারে সড়ক দুর্ঘটনায় কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারের এক কর্মচারী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাভারের সিএনবি আশুলিয়া সড়কের পোল্ট্রি উন্নয়ন গবেষণা কেন্দ্রের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।পুলিশ বলছে,সন্ধ্যায় কলমা থেকে মোটরসাইকেলে করে ডেইরি ফার্মে ফিরছিলেন কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারের কৃত্রিম প্রজনন শাখার কর্মচারী রাশেদুল ইসলাম (২৩)। এসময় তিনি পোল্ট্রি উন্নয়ন গবেষণা কেন্দ্রের সামনে পৌছলে সামনে থেকে আসা দ্রুত গতির একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।অপরদিকে আশুলিয়ার কবিরপুর এলাকায় ট্রাক…
Read Moreসাভারে তীব্র যানজট ,ঘরমুখো মানুষে চরম দুর্ভোগ
ষ্টাফ রিপোর্টার,১৬ জুলাই,২০২১(বিবিনিউজ ) : সাভারে ঢাকা আরিচা মহাসড়ক,আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। তীব্র যানজটে বাসযাত্রী ও ঈদে ঘরমুখো মানুষ চরম দুর্ভোগে পড়েছে।বাসযাত্রীরা জানায়,ঈদুল আযাহাকে সামনে মহাসড়কে পশু বাহি ট্রাকের চাপ বেশী থাকায় সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া থেকে নবীনগর,নবীনগর চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। যানজটে চরম দুর্ভোগে পড়েছে বাসযাত্রীরা। যানজট নিরসনে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ।
Read Moreঢাকা জেলা পরিষদের উদ্যোগেদোহারে বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিতরণ
ষ্টাফ রিপোর্টার১৬ জুলাই,২০২১(বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মহামারী থেকে সুরক্ষার জন্য জনসাধারণের মাঝে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার সাবান ও হান্ডওয়াশসহ বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান। মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ১ হাজার পরিবারের মাঝে এ স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। এসময় ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, কোভিড-১৯ মোকাবিলায় সম্মুম সারির যোদ্ধা হিসেবে শুরু থেকেই নিরলস ভাবে কাজ যাচ্ছি। সাম্প্রতিক সময়ে আবারও ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনা। করোনার…
Read Moreঅনলাইনে ১৬৬৫ কোটি টাকার পশু বিক্রি
১৬ জুলাই,২০২১(বিবিনিউজ ) : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দুই সপ্তাহে অনলাইনে ২ লাখ ৩৮ হাজার ৬৮টি পশু বেচাকেনা হয়েছে। ১ হাজার ৬৬৫ কোটি ৫ লাখ ১ হাজার ৬৭২ টাকায় পশুগুলো বেচাকেনা হয়েছে। ২ থেকে ১৫ জুলাই সময়ের হিসাব তুলে ধরে এসব তথ্য জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। অধিদপ্তর জানায়, কোরবানির পশু কেনাবেচার জন্য বর্তমানে অনলাইনের সংখ্যা ১ হাজার ৭৬৮। এর মধ্যে সরকারি উদ্যোগে পরিচালিত হচ্ছে ৬০২টি আর বেসরকারি উদ্যোগে ১ হাজার ১৬৬টি। এসব অনলাইন বাজারে ১৪ দিনে ১৫ লাখ ৯৩ হাজার ৬৯২টি কোরবানিযোগ্য পশুর তথ্য আপলোড করা হয়েছে। শুক্রবার প্রাণিসম্পদ অধিদপ্তরের…
Read Moreওয়ান ইলেভেনের কুশীলবরা ষড়যন্ত্র করছে : সেতুমন্ত্রী
১৬ জুলাই,২০২১(বিবিনিউজ ) : আরেকটা ওয়ান ইলেভেন সৃষ্টি করতে সে সময়ের কুশীলবরা এখনো ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘ওয়ান ইলেভেনের কুশীলবরা এখনো ষড়যন্ত্র করছে আরেকটা ওয়ান ইলেভেন সৃষ্টি করতে। তবে সেই দিন আর আসবে না।ওবায়দুল কাদের আজ বঙ্গবন্ধু এভিনিউস্থ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা ওয়ান ইলেভেনের রঙিন খোয়াব…
Read More