১১জুলাই,২০২১(বিবিনিউজ ) : দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২৩০ জন মারা গেছেন। গতকাল ১৮৫ জন মারা গিয়েছিল। গতকালের চেয়ে আজ ৪৫ জন বেশি মারা গেছেন। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৩৩ ও নারী ৯৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪১৯ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত ১১ হাজার ৮৭৪ জন।করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ। গত ৭ জুলাই থেকে গতকাল পর্যন্ত মৃত্যুর হার ছিল ১ দশমিক ৬০ শতাংশ। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১১ হাজার ৫০৮ জন, ৭০ দশমিক ০৯ শতাংশ…
Read MoreDay: July 11, 2021
স্বাগতিক জিম্বাবুয়েকে ২২০ রানে হারালো বাংলাদেশ
১১জুলাই,২০২১(বিবিনিউজ ) : সফরে একমাত্র টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে ২২০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। আজ পঞ্চম ও শেষ দিনে ম্যাচ বাঁচানোর প্রানপন চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি স্বাগতিকদের। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টাইগার দলের সবগুলো অস্ত্রই সচল থাকায় বিজয়ের হাসিতে উদ্ভাসিত হয় বাংলাদেশ শিবির।রেকর্ড ৪৭৭ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা টাইগার বোলারদের পুরো দুটি সেশন ঠেকিয়ে রেখেও শেষ পর্যন্ত ম্যাচ বাঁচাতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ২৫৬ রানেই অল আউট হয়ে যায় তারা। এটি রানের বিচারে বাংলাদেশের দ্বিতীয় বড় ব্যবধানের জয়। এছাড়া ১২৪ টেস্টের ১৫তম জয় টাইগারদের।২য় ইনিংসে জিম্বাবুয়ের…
Read Moreলকডাউনে চাকরি হারিয়ে বাড়ি ফিরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
১১জুলাই,২০২১(বিবিনিউজ ) :পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়নের বিলচান্দক গ্রামে বসত ঘর থেকে আজ রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো স্বামী মানিক হোসেন (২১) ও স্ত্রী লাইলি আক্তার রিনা খাতুন (১৮)। দুজনেই ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের খায়রুল মোল্লার ছেলে মানিক কয়েক বছর ধরে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। ৬ মাস আগে একই কারখানায় কর্মরত রিনার সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। পোশাক কারখানায় কর্মরত অবস্থায় করোনার লকডাউনের কারণে প্রায় তিন মাস আগে…
Read Moreদক্ষ জনশক্তি গড়তে চায় সরকার : খাদ্যমন্ত্রী
১১জুলাই,২০২১(বিবিনিউজ ) :খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, পরিকল্পিত পরিবার ও দক্ষ জনশক্তি গড়তে চায় সরকার। সেই লক্ষ্যে খাদ্য নিরাপত্তা, নিরাপদ এবং পুষ্টিকর খাবার নিশ্চিতে জোর দেয়া হয়েছে।বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আজ বিকেলে ভার্চুয়াল এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নওগাঁর জেলা প্রশাসক মো: হারুন-অর-রশিদ সভায় সভাপতিত্ব করেন।খাদ্যমন্ত্রী বলেন, দেশ থেকে পুষ্টিহীনতা দূর করতে মাতৃত্বকালীন ভাতা প্রদান করছে শেখ হাসিনার সরকার। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দক্ষ জনশক্তি দেশের সম্পদ উল্লেখ করে তিনি বলেন, আমাদের অর্থনীতির বড় শক্তি হিসেবে কাজ করছে তাদের…
Read Moreআগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা
১১জুলাই,২০২১(বিবিনিউজ ) :বাংলাদেশের আকাশে আজ সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ধর্মীয় বিধান অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় ঈদুল আজহা। সেই হিসাবে আগামী ২১ জুলাই দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে জানানো হয়, ১৪৪২ হিজরির জিলহজ মাসের চাঁদ গিয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।ত্যাগের মহিমায় সারা বিশ্বের মুসলমানের মতো বাংলাদেশের মুসলমানরাও পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। গতবারের মতো এবারও করোনা পরিস্থিতিতে ভিন্ন বাস্তবতায় পালিত হবে…
Read Moreধামরাইয়ে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল পুলিশের
১১জুলাই,২০২১(বিবিনিউজ ) :ঢাকার ধামরাইয়ে দুই স্ত্রীর মধ্যে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল গৌরাঙ্গ মণ্ডল (৫০) নামের এক গ্রাম পুলিশের। ছোট স্ত্রীর লাথি বিশেষ অঙ্গে (অণ্ডকোষ) লাগলে ওই গ্রাম পুলিশের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ গৌরাঙ্গ মণ্ডলের মরদেহ উদ্ধার ও ছোট স্ত্রী লক্ষীরাণী মণ্ডলকে আটক করেছে। শনিবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের তেরদানা গ্রামে। এলাকাবাসী জানায়, গ্রামপুলিশ গৌরাঙ্গ মণ্ডলের দুই সতীনের সংসার। ঝগড়া-বিবাদ যেন নিত্যদিনের সঙ্গী। ওই সংসারে মোটেও মুহূর্তের জন্য কোনো শান্তি ছিল না। কথায় কথায় হতো অস্বাভাবিক ঝগড়া-বিবাদ। গ্রামপুলিশ গৌরাঙ্গ মণ্ডলের বড়…
Read Moreসাভার ও ধামরাইয়ে প্রাকৃতিক উপায়ে চলছে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া
স্টাফ রিপোর্টার,১১জুলাই,২০২১(বিবিনিউজ ) : কোরবানীর ঈদকে সামনে রেখে সাভার ও ঢাকার ধামরাইয়ে গরুর খামারগুলোতে চলছে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া। এসব খামারে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ করা হচ্ছে। জানা যায়, সাভারের হেমায়েতপুরের লালন ডেইরি ফার্ম ও ঢাকার ধামরাইর ফোর্ডনগর এলাকায় এন নাহার এগ্রো ফার্মে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ করা হচ্ছে। কোরবানীর ষাড় ও গরুকে খাওয়ানো হচ্ছে ভূষি, গুড়া ও কাঁচা ঘাস। এই দুই খামারে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা মূল্যের গরু রয়েছে। খামারীরা বলছে, এবার ঈদে তারা গরু বিক্রি করে ভালো দাম পাবে। এদিকে এসব খামারে অনেক বেকার যুবকের…
Read Moreআশুলিয়া ও ধামরাই থেকে ৩ জনের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার,১১জুলাই,২০২১(বিবিনিউজ ) : সাভারের আশুলিয়া ও ঢাকার ধামরাই থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জুলাই) রাতে আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে এক নারী গার্মেন্টস শ্রমিক ও ধামরাইর তেরদানা এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে ধামরাইর একটি কারখানার ট্রাক থেকে পড়ে মারা যাওয়া এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ মৃতদেহ গুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে ধামরাই থানার তদন্ত পারভেজ বলেন,…
Read Moreআশুলিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
স্টাফ রিপোর্টার,১১জুলাই,২০২১(বিবিনিউজ ) :সাভারের আশুলিয়ায় ২০ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। খবর পেয়ে রাতে ওই তরুণীকে উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার (২ জুলাই) আশুলিয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় একটি বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ওই তরুণী তার মায়ের সাথে নয়াপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো। তার মা বিভিন্ন বাসা বাড়িতে বুয়ার কাজ করতো। শুক্রবার মা বাড়িতে না থাকায় ওই প্রতিবন্ধী তরুণীর ঘরে প্রবেশ করে মুখ চেপে ধরে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে প্রতিবেশী গাড়িচালক সাজ্জাদ মিয়া। পরে ধর্ষণের শিকার তরুণী স্থানীয়দের জানালে ধর্ষণের বিষয়টি ধামাচাপা…
Read Moreসাভারে করোনায় ক্ষতিগ্রস্ত নারীদের বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ
স্টাফ রিপোর্টার,১১জুলাই,২০২১(বিবিনিউজ ) : সাভারে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত নারীদের বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সকালে সাভারের আড়াপাড়া এলাকায় সাভার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সমাজের অসহায় ও হতদরিদ্র নারীদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। সেলাই মেশিন বিতরণে এসময় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Read More