সাভার ও ধামরাইয়ে প্রাকৃতিক উপায়ে চলছে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া


স্টাফ রিপোর্টার,১১জুলাই,২০২১(বিবিনিউজ ) : কোরবানীর ঈদকে সামনে রেখে সাভার ও ঢাকার ধামরাইয়ে গরুর খামারগুলোতে চলছে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া। এসব খামারে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ করা হচ্ছে।

জানা যায়, সাভারের হেমায়েতপুরের লালন ডেইরি ফার্ম ও ঢাকার ধামরাইর ফোর্ডনগর এলাকায় এন নাহার এগ্রো ফার্মে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ করা হচ্ছে। কোরবানীর ষাড় ও গরুকে খাওয়ানো হচ্ছে ভূষি, গুড়া ও কাঁচা ঘাস। এই দুই খামারে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা মূল্যের গরু রয়েছে।

খামারীরা বলছে, এবার ঈদে তারা গরু বিক্রি করে ভালো দাম পাবে।

এদিকে এসব খামারে অনেক বেকার যুবকের কর্মসংস্থানও হয়েছে। ঈদকে সামনে রেখে অনেক ক্রেতা আগে ভাগেই ফার্ম থেকে গরু কিনে নিয়ে যাচ্ছেন নায্য মূল্যে।

Related posts

Leave a Comment