আশুলিয়া ও ধামরাই থেকে ৩ জনের লাশ উদ্ধার


স্টাফ রিপোর্টার,১১জুলাই,২০২১(বিবিনিউজ ) : সাভারের আশুলিয়া ও ঢাকার ধামরাই থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জুলাই) রাতে আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে এক নারী গার্মেন্টস শ্রমিক ও ধামরাইর তেরদানা এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে ধামরাইর একটি কারখানার ট্রাক থেকে পড়ে মারা যাওয়া এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ মৃতদেহ গুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে।

এ ব্যাপারে ধামরাই থানার তদন্ত পারভেজ বলেন, মৃতদেহ গুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment