স্টাফ রিপোর্টার,১১জুলাই,২০২১(বিবিনিউজ ) :সাভারের আশুলিয়ায় ২০ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। খবর পেয়ে রাতে ওই তরুণীকে উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার (২ জুলাই) আশুলিয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় একটি বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ওই তরুণী তার মায়ের সাথে নয়াপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো। তার মা বিভিন্ন বাসা বাড়িতে বুয়ার কাজ করতো। শুক্রবার মা বাড়িতে না থাকায় ওই প্রতিবন্ধী তরুণীর ঘরে প্রবেশ করে মুখ চেপে ধরে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে প্রতিবেশী গাড়িচালক সাজ্জাদ মিয়া। পরে ধর্ষণের শিকার তরুণী স্থানীয়দের জানালে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়।
পরে শনিবার (১০ জুলাই) ধর্ষণের বিষয়টি আশুলিয়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই তরুণীকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ধর্ষণে অভিযুক্ত সাজ্জাদকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ও তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন,ধর্ষণকারীকে আটকের প্রক্রিয়া চলছে।
