সাভারে করোনায় ক্ষতিগ্রস্ত নারীদের বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার,১১জুলাই,২০২১(বিবিনিউজ ) : সাভারে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত নারীদের বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সকালে সাভারের আড়াপাড়া এলাকায় সাভার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সমাজের অসহায় ও হতদরিদ্র নারীদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। সেলাই মেশিন বিতরণে এসময় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment