দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ২২০ জনের মৃত্যু

১২ জুলাই,২০২১(বিবিনিউজ) : দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ২২০ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ১০ জন কম মারা গেছেন। গতকাল সর্বোচ্চ সংখ্যক ২৩০ জন মারা যান। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৪২ ও নারী ৭৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৩৯ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত ১৩ হাজার ৭৬৮ জন।করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার ছিল। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১১ হাজার ৬৫০ জন, ৭০ দশমিক ০২ শতাংশ এবং নারী ৪ হাজার ৯৮৯ জন, ২৯…

Read More

১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল, ২৩ জুলাই থেকে কঠোর লকডাউন

১২ জুলাই,২০২১(বিবিনিউজ) : করোনা মহামারি বিস্তার রোধকল্পে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধি-নিষেধ আগামি ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। আজ সোমবার তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, ‘করোনা মহামারির বিস্তার রোধকল্পে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধি-নিষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামিকাল প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আগামি ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধি-নিষেধ জারি করা হবে।’

Read More

সাভারে স্বাস্থ্যবিধি মেনে রথযাত্রা পালিত

স্টাফ রিপোর্টার, ১২ জুলাই,২০২১(বিবিনিউজ) : আজ সোমবার বিকেলে সাভারের কাতলাপুরে স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কনের আয়োজিত শ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা পালিত হয়েছে। উদ্বোধনীর আলোচনায় প্রধান অতিথি ছিলেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম, বিশেষ অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ও ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক Barun Bhowmick Nayan এবং সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক ইনটিলিজেন্স মাকারিয়াস দাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্কনের সাভার মন্দিরের সাধারণ সম্পাদক নিতাই দয়াল দাস ব্রহ্মচারী।

Read More

সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো সাভার ও ধামরাইয়ের ২ গরু ব্যবসায়ীর

স্টাফ রিপোর্টার, ১২ জুলাই,২০২১(বিবিনিউজ) :গাইবান্ধায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপের দুই যাত্রী নিহত হয়েছেন , এছাড়া আহত হয়েছেন আরও চারজন।গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে সোমবার ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ২ জন ও আহত হয়েছে ৪জন।নিহতরা হলেন ঢাকার ধামরাইর এলাকার এনায়েত উল্লার ছেলে আবদুল কুদ্দুস (৬০) সাভার পৌর এলাকার মোয়েজ হোসেন (৪০)।জানা যায় , ঢাকা থেকে ছেড়ে যাওয়া গরু ব্যবসায়ীদের পিকআপটি রংপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমিুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে উল্টে যায়।এসময় পিকআপের যাত্রীরা ছিটকে পড়েন সড়কে। এ দূর্ঘটনায়…

Read More

বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভাঙ্গার চেষ্টা চালাচ্ছে : সেতুমন্ত্রী

১২ জুলাই,২০২১(বিবিনিউজ) : অদৃশ্য শক্তি করোনার এই সংকটময় মুহূর্তে দেশের মানুষকে বাঁচাতে বিএনপিসহ সকলকে দলমত নির্বিশেষে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘সংকটকালে সাহস যোগানের পরিবর্তে বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভেঙ্গে দেয়ার অপচেষ্টা করছে। আমি তাদেরকে বিষোদগার ও সমালোচনার বৃত্ত থেকে বেরিয়ে এসে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। করোনা ভাইরাস দলমত চিনে না।’সড়ক পরিবহন মন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহবান জানান।‘সরকার একলা চলো নীতিতে বিশ্বাসী’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে…

Read More

সেলফি তুলতে গিয়ে বজ্রপাতে নিহত ১১, উত্তর প্রদেশে ৪১

১২ জুলাই,২০২১(বিবিনিউজ) :ভারতের উত্তর প্রদেশ ও রাজস্থান রাজ্যে বজ্রপাতে অর্ধশতাধিক মানুষ মারা গেছেন। তাঁদের মধ্যে রাজস্থানের রাজধানী জয়পুরে বৃষ্টির মধ্যে সেলফি তোলার সময় বজ্রপাতে ১১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। উত্তর প্রদেশে ৪১ জন মারা গেছেন। খবর এনডিটিভি ও বিবিসির। সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গতকাল রোববার জয়পুর শহরে ২৭ জন আমের দুর্গের একটি ওয়াচ টাওয়ার এবং দেয়ালের ওপরে উঠে সেলফি তুলছিলেন। এ সময় বজ্রপাতে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে। বজ্রপাতের সময় আতঙ্কিত অনেকেই ওয়াচ টাওয়ার থেকে লাফিয়ে পড়েন। নিহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই তরুণ…

Read More

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়েছে

১২ জুলাই,২০২১(বিবিনিউজ) : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৪৮ জন। এ পর্যন্ত বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮০৭ জন। আজ সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগের ২৪ ঘণ্টায় গতকাল রোববার বিভাগে ৬০ জনের মৃত্যু এবং ১ হাজার ৫৯১ জনের করোনা শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় আগের ২৪ ঘণ্টার চেয়ে শনাক্ত বেড়েছে, তবে মৃত্যু কমেছে। প্রতিবেদন সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায়…

Read More

শিথিল হচ্ছে লকডাউন,বৃহস্পতিবার থেকে খোলা শপিংমল

১২ জুলাই,২০২১(বিবিনিউজ) :স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার তথা ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। ফলে কিছুটা শিথিল হচ্ছে কঠোর বিধিনিষিধ। কোরবানির ঈদে মানুষের চলাচল ও পশুর হাটে বেচাকেনার বিষয় বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সূত্র জানায়, এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। ভার্চুয়ালি চলবে সরকারি অফিস। তবে বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর অন্যান্য বিধিনিষেধ বলবৎ থাকবে। এসব বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

Read More

চাঁদা না পেয়ে সাভারের আশুলিয়ায় সাত জনকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার,১২ জুলাই,২০২১(বিবিনিউজ) :চাঁদা না পেয়ে সাভারের আশুলিয়ায় সাত জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সকালে সাভারের আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এলাকাবাসী জানায়,আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকায় সাভার উপজেলা থেকে একটি স্যুয়ারেজ ড্রেনের কাজ পান শাহিন পালোয়ান পরে তার লোকজন কাজ শুরু করলে শাহিন পালোয়ানের লোকজনের কাছে কয়েক লক্ষ টাকা চাঁদা দাবি করেন কাঠগড়ার পশিচমপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী ও অবৈধ গ্যাস সংযোগকারী ফারুক আহমেদ। পরে তারা চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ফারুকের নেতৃত্বে সন্ত্রাসীরা শাহিন পালোয়ানের সাতজন লোকজনকে কুপিয়ে জখম করে। আহতরা হলেন,শামিমা…

Read More

সাভারে নিখোঁজের তিন দিন পর ৮ বছরের শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,১২ জুলাই,২০২১(বিবিনিউজ) : নিখোঁজের তিন দিন পরে সাভারে আট বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় শিশুটির খুনিকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের তরফ রাজাঘাট এলাকার একটি বিল থেকে শিশুটির লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।পুলিশ জানায়,গেল ৯ জুলাই শুক্রবার সন্ধ্যায় সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার নিজ বাড়ি থেকে রাজিয়া সুলতানা নামের আট বছরের ওই শিশু নিখোঁজ হয়। পরে শিশুটির পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রি করলে পুলিশ শিশুটির আপন খালু নাজমুল মিয়াকে শনিবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। কিন্তু শিশুটির আপন…

Read More