সাভারে নিখোঁজের তিন দিন পর ৮ বছরের শিশুর লাশ উদ্ধার


স্টাফ রিপোর্টার,১২ জুলাই,২০২১(বিবিনিউজ) : নিখোঁজের তিন দিন পরে সাভারে আট বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় শিশুটির খুনিকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের তরফ রাজাঘাট এলাকার একটি বিল থেকে শিশুটির লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়,গেল ৯ জুলাই শুক্রবার সন্ধ্যায় সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার নিজ বাড়ি থেকে রাজিয়া সুলতানা নামের আট বছরের ওই শিশু নিখোঁজ হয়। পরে শিশুটির পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রি করলে পুলিশ শিশুটির আপন খালু নাজমুল মিয়াকে শনিবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। কিন্তু শিশুটির আপন খালু কোন ভাবেই শিশুটিকে হত্যার কথা পুলিশের কাছে শিকার করেননি। পরে আজ ভোর রাতে শিশুটিকে হত্যার কথা শিকার করে নাজমুল। পরে তাকে নিয়ে আজ ভোর রাতে তরফ রাজাঘাট এলাকার একটি বিলের কচুরী পানার নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটি পূর্ব শক্রুতার জের ধরে পানিতে চুবিয়ে তিনি হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কিনা সে বিষয়টি তদন্ত করছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। শিশুটিকে হত্যা করায় বাকরুদ্ধ হয়ে পড়েছে এলাকাবাসী ও তার পরিবার। এবিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির আইসি জাহিদুল ইসলাম বলেন,এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশু রংপুর জেলার মিঠাপুকুর থানার হুলাশুগ্রামের আব্দুল জলিল মিয়ার মেয়ে। সে বাবা মার সাথে রাজাঘাট এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো। শিশুটির হত্যাকারী একটি গার্মেন্টস চাকুরী করতো বলে জানিয়েছে পুলিশ।
গেল তিন দিনে সাভার ও আশুলিয়া থেকে তিন জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছিলো পুলিশ। এসব এলাকায় প্রতিনিয়ত মানুষের লাশ উদ্ধার করার ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

Related posts

Leave a Comment