দেশে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু

১৯ জুলাই,২০২১(বিবিনিউজ ) : দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় রেকর্ডসংখ্যক ২৩১ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ৬ জন বেশি মারা গেছেন। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৩৬ ও নারী ৯৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৮ হাজার ১২৫ জনে দাঁড়িয়েছে। এদিকে আজ নতুন আক্রান্ত হয়েছে সর্বোচ্চ ১৩ হাজার ৩২১ জন।করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬২ শতাংশ। ১৭ জুলাই থেকে মৃত্যুর হার একই রয়েছে। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১২ হাজার ৫৫০ জন, ৬৯ দশমিক ২৪ শতাংশ এবং নারী ৫ হাজার ৫৭৫ জন, ৩০ দশমিক…

Read More

সাভারে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা ঋন প্রদান

স্টাফ রিপোর্টার,১৯ জুলাই,২০২১(বিবিনিউজ ) :ঢাকার সাভারে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের ’এসেছে পল্লীর শুভ দিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋন” শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋন দেওয়া হয়েছে। ঢাকার সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পল্লী উন্নয়ন এর উদ্যোগে ১৭ জন নারী ও পুরুষের মাঝে এ ঋন দেওয়া হয়। এসময় ব্যবসার ধরণ বুঝে ৩-১ লাখ টাকা করে একেক জনকে একেক রকমের ঋন প্রদান হয়। ঋন গৃহিতাদের মাঝে ঋনের চেক বিতরণ করেন, বিআরডিবির ঢাকা জেলার উপ-পরিচালক গোলাম সারোয়ার মোস্তফা। এ অনুষ্ঠানের প্রধান অতিথি, স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায়…

Read More

নেপালের নতুন প্রধানমন্ত্রী দিউবা

১৯ জুলাই,২০২১(বিবিনিউজ ডেস্ক) ) : নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবা পার্লামেন্টে গুরুত্বপুর্ণ আস্থা ভোটে জয়ী হয়েছেন।মে মাসে ভেঙে দেওয়া পার্লামেন্ট সুপ্রিম কোর্টের রায়ে পুনর্বহাল হওয়ার কয়েকদিনের মধ্যেই রোববার এ ভোট অনুষ্ঠিত হয়।দেশটির ২৭৫ আসন বিশিষ্ট পার্লামেন্টে আস্থা ভোটে জয় পাওয়ার জন্য ১৩৬ ভোট দরকার ছিল। দিউবা পেয়েছেন ১৬৫ ভোট। বিপক্ষে পড়ে ৮৩ ভোট।ভোটের আগে ৭৪ বছর বয়সী দিউবা বলেন, অব্যাহত রাজনৈতিক সন্দেহ, অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা গণতন্ত্রকে দূর্বল করেছে।সুতরাং রাজনৈতিক স্থিতিশীলতার পথে হাঁটা আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ।দেশটিতে কয়েকমাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতা শেষে দিউবা মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।নতুন করে…

Read More

পরিকল্পনামন্ত্রীর মোবাইল উদ্ধার

১৯ জুলাই,২০২১(বিবিনিউজ ) :পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া আইফোনটি উদ্ধার করেছে রমনা বিভাগ পুলিশ। পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাইকারীসহ চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ।এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।গত ৩০ মে সন্ধ্যার পর বিজয় সরণি মোড় থেকে ছিনতাই হয়েছিল ফোনটি।ছিনতাইয়ের ঘটনায় গত ১ জুন কাফরুল থানায় একটি মামলাও হয়। পুলিশ জানিয়েছিল, ফোনটি ছিনতাইয়ের পর কয়েক দফা হাত বদল হয়ে হাতিরপুলের একটি…

Read More

বুধবার পবিত্র ঈদুল আজহা

১৯ জুলাই,২০২১(বিবিনিউজ ) :আগামী বুধবার, ২১ জুলাই মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই গতবারের মতো এবারও ঈদ উদযাপন করবেন মুসলমানরা। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছাস থাকার কথা তা ম্লান করে দিয়েছে বৈশ্বিক অতিমারী করোনাভাইরাস (কোভিড ১৯)।করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে ঈদুল ফিতরের মতো এই ঈদেও সরকারের নির্দেশনায় শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঈদের জামাত শেষে কোলাকোলি এবং হাত মেলানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।এবারও হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না।…

Read More