৯ জুলাই,২০২১(বিবিনিউজ): জেলার রূপগঞ্জ উপজেলায় সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১৯ ঘণ্টা পর কারখানার ভেতর থেকে ৪৯টি পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে।মরদেহগুলো ফায়ার সার্ভিসের চারটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।এর আগে এ ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে অগ্নিকান্ডের ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২ জনে। এছাড়া আহত হন আরও অন্তত অর্ধশতাধিক।নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: মোস্তাইন বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, আগুনে নিহত ৪৯ জনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই তিনজন মারা গেছে বলে সনাক্ত…
Read MoreDay: July 9, 2021
সাভারে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার বৃদ্ধ
স্টাফ রিপোর্টার,৯ জুলাই,২০২১(বিবিনিউজ):সাভারে এক প্রতিবন্ধী শিশুকে (৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল হোসেন (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ। রাতে সাভারের উলাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক আবুল হোসেন মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার জয়মন্ডপ ইউনিয়নের ছয়আনি গ্রামের মৃত তেতু মিয়ার ছেলে। তিনি সাভার সদর ইউনিয়নের চাঁপাইন এলাকায় ইউনুছ আলীর বাড়িতে ভাড়া থেকে উলাইলের একটি মার্কেটে মশলার ব্যবসা করতেন।পুলিশ ও এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার দুপুরে ৮ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা করে আবুল হোসেন। বিষয়টি প্রকাশ হয়ে…
Read Moreসাভার ও মিরপুরে প্লাস্টিকের বোতল রিসাইকেলবিন করে তৈরি হচ্ছে নানা পণ্য
স্টাফ রিপোর্টার,৯ জুলাই,২০২১(বিবিনিউজ): পানি কিংবা কোমলপানীয় পানের পর প্লাস্টিকের বোতলটি সাধারণত ফেলেই দিই আমরা। সেই ফেলে দেয়া বোতল দিয়েই এবার সাভারে তৈরি হচ্ছে তুলা,জিও ব্যাগ,বালতি মগসহ নানা পণ্য। এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে যুক্তরাষ্ট্র,ইউরোপসহ বিশে^র নামি দামি দেশে রপ্তানী করা হচ্ছে। এসব কারখানায় কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেক বেকার নারী ও পুরুষ শ্রমিকদের। জানা যায়,মিরপুরের সফল যুবক মোহাম্মদ নুর আলম সাভারের ভরারী ও মিরপুরের বেরিবাধের ইস্টার্ন হাউজিং এলাকায় দুই হাজার ছয় সালে শুরু করেন পরিত্যক্ত বোতল দিয়ে এসব পণ্য তৈরির কাজ। তিনি জানান,পথে-ঘাটে প্লাস্টিকের বোতল পড়ে থাকতে দেখে আমার মাথায় বুদ্ধি…
Read Moreনারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ লাশ উদ্ধার, অর্ধশত মৃত্যুর আশঙ্কা
৯ জুলাই,২০২১(বিবিনিউজ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার বেলা সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রায় অর্ধশত ব্যক্তির মৃত্যুর আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। নাম প্রকাশ না করার শর্তে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেছেন, কারখানাটির চারতলা ভবনে তল্লাশি চালিয়ে অন্তত অর্ধশত মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ১৭ জনের লাশ ইতিমধ্যে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্রিফিং করে বিস্তারিত…
Read More