সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ আর বেচে নেই

৩০ জুলাই,২০২১(বিবিনিউজ ):কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ আর নেই। আজ শুক্রবার বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার নির্বাচিত প্রবীণ এই সংসদ সদস্যের একমাত্র তনয় মুনতাকিম আশরাফ টিটু বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে তার নির্বাচনী এলাকা চান্দিনাসহ কুমিল্লাজুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী,…

Read More

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু করোনায়

৩০ জুলাই,২০২১(বিবিনিউজ ): টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হালিম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার সকালে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল হালিমের ব্যক্তিগত সহকারি কামরুল হাসান জানান, গত ৩ জুলাই আব্দুল হালিম জ্বরে আক্রান্ত হন। ওই দিনই তিনি, তার স্ত্রী এবং তার বাসার দুই গৃহকর্মীর করোনা পরীক্ষার জন্য ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরীক্ষায় তারা চারজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। বাসায় অবস্থান করেই তারা চিকিৎসা নিচ্ছিলেন। পরে আব্দুল হালিমের অবস্থার অবনতি হওয়ার পর গত ১১ জুলাই তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি…

Read More

টোকিও অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

৩০ জুলাই,২০২১(বিবিনিউজ ):টোকিও অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে আরেক ফেবারিট জার্মানির। সাইতামা স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে রিচার্লিসনের জোড়া গোলে সৌদি আরবকে ৩-১ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে সেলেসাওরা। অন্যদিকে একই গ্রুপের ম্যাচে মিয়াজি স্টেডিয়ামে জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্র করে কোয়ার্টার ফাইনালে উঠেছে আইভরিকোস্ট।সৌদি আরবের বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। কর্নার থেকে বল পেয়ে দুর্দান্ত একটি ক্রস নেন ক্লওদিনহো। সেটিকেই অসাধারণ হেডে সৌদি আরবের জালে জড়িয়ে দেন ম্যাথিউস চুনহা। তবে গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অলিম্পিক…

Read More

সারাবিশ্বে কোভিড-১৯ প্রতিরোধকল্পে ৪শ’ কোটি ডোজ ভ্যাকসিন প্রদান সম্পন্ন

৩০ জুলাই,২০২১(বিবিনিউজ ):কোভিড-১৯ প্রতিরোধকল্পে টিকাদান কার্যক্রম শুরুর পর ৮ মাসে সারাবিশ্বে ৪শ’ কোটির ও বেশী কভিড-১৯ ভ্যাকসিন ডোজ দেয়া হয়েছে। শুক্রবার এএফপি এই তথ্য প্রকাশ করেছে।বৈশ্বিক টিকাদান কার্যক্রম কিছুটা ধীর গতিতে হয়েছে। এর মধ্যে শেষ এক বিলিয়ন ডোজ টিকা দিতে সময় লেগেছে ৩০ দিন। অথচ এর আগে এক বিলিয়নে সময় লেগেছে ২৬ দিন। প্রথম এবং দ্বিতীয় বিলিয়নে সময় লেগেছে যথাক্রমে ১৪০ দিন এবং ৪০ দিন।৪ বিলিয়ন শটের মধ্যে ১.৬ বিলিয়ন শট দেয়া হয়েছে চীনে। ভারতে ৪৫১ মিলিয়ন এবং যুক্তরাষ্ট্রে ৩৪৩ মিলিয়ন শট টিকা দেয়া হয়েছে।সংযুক্ত আরব আমিরাতে জনসংখ্যার ৭০ শতাংশকে…

Read More

মেক্সিকোতে সরকারিভাবে প্রকাশিত সংখ্যার চেয়ে কোভিডে মৃত্যু অনেক বেশি

৩০ জুলাই,২০২১(বিবিনিউজ ডেস্ক):মেক্সিকোতে ২০২০ সালে মহামারি করোনাভাইরাসে দুই লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এ সংখ্যা সরকারিভাবে প্রকাশ করা সংখ্যার চেয়ে ৩৫ শতাংশ বেশি। বৃহস্পতিবার জাতীয় পরিসংখ্যান সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।আইএনইজিআই প্রেসিডেন্ট জুলিও সান্তায়েলা টুইট বার্তায় জানান, প্রশাসনিক রেকর্ডের ওপর ভিত্তি করে তৈরি করা প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মেক্সিকোতে কভিড-১৯ রোগে দুই লাখ এক হাজার ১৬৩ জন প্রাণ হারিয়েছে।তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৈরি করা পরিসংখ্যানে এক লাখ ৪৮ হাজার ৬২৯ জনের মৃত্যুর কথা বলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১২ কোটি ৬০ লাখ জনসংখ্যার দেশ মেক্সিকোতে…

Read More

প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চলমান ছুটি ৩১ আগস্ট পর্যন্ত

৩০ জুলাই,২০২১(বিবিনিউজ ):সকল সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞতিতে একথা জানিয়ে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় এই ছুটি বাড়ানো হয়েছে।এসময় নিজ ও অন্যদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় শিক্ষার্থীদেরকে নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে হবে। পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারীকৃত নির্দেশনা ও অনুশাসনসমূহ শিক্ষার্থীদের মেনে চলতে হবে।শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি…

Read More

যতদিন লক ডাউন আছে ততদিন শিল্প কারখানা বন্ধ থাকবে : শিল্প প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,৩০ জুলাই,২০২১(বিবিনিউজ ):দেশে যতদিন লক ডাউন আছে ততদিন কোন শিল্প কারখানা খোলা হবে না বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।শুক্রবার দুপুরে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের সীতি এলাকায় স্থানীয় লোকজন ও সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এসময় আরও বলেন,আগে মানুষের জীবন তার পরে জীবিকা তাই লক ডাউনে কোন শিল্প কারখানা খোলা হবে না জানিয়ে তিনি আরও বলেন,কোরবানীর চামড়া ভারতে যেন কোন ভাবে কেউ পাচার করতে না পারে সেজন্য সরকার কঠোর নজরদারী করেছে সীমান্ত এলাকায় উল্লেখ করে তিনি আরও বলেন,এবার চামড়া শিল্পে কোন অস্থিরতা নেই…

Read More

আমিনবাজার সালেহপুর সেতু মেরামত করায় এক পাশে যানচলাচল বন্ধ , তীব্র যানজট

স্টাফ রিপোর্টার,৩০ জুলাই,২০২১(বিবিনিউজ ): ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর সেতু মেরামত করায় মহাসড়কের এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে। এঘটনায় মহাসড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। সাভার ট্রাফিক পুলিশ জানায়,ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর সেতু দেবে যাওয়ায় সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগের শ্রমিকরা মেরামত শুরু করেন। মেরামত চলবে চারদিন। এঘটনায় মহাসড়কের এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। এছাড়া ব্রীজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে দ্বিতীয় সালেহপুর সেতুর নির্মাণ কাজ চলছে।

Read More