দেশে নতুন তিনটি উপজেলা হচ্ছে

২৬ জুলাই,২০২১(বিবিনিউজ ) :দেশে নতুন করে তিনটি উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে তিনটা থানাকে উপজেলা করা হচ্ছে সেগুলো হলো কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগর। এ নিয়ে দেশে মোট উপজেলা হচ্ছে ৪৯৫টি। এ ছাড়া সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ করা হয়েছে। আজ সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে করে নিকার ও মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

Read More

সাভারে মাদকসহ ২ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার,২৬ জুলাই,২০২১(বিবিনিউজ ) : সাভারে মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।পুলিশ বলছে, ভাটপাড়া এলাকায় প্রকাশ্যে রাসেল ও আলামিন আট’শ গ্রাম হিরোইন বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করেন সাভার মডেল থানার এস আই ওবায়দুল। এসময় মাদক বিক্রির সময় হাতে নাতে তাদের দু’জনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Read More

সাভারের বিরুলিয়া দ্বীপে জমিদার বাড়ি দেখতে দশনার্শীদের ভীড়

স্টাফ রিপোর্টার : নীল জশরাশি উত্তাল ঢেউ, চারি দিকে পানি আর পানি, মাঝ খানে একটি গ্রাম,এই বর্ষা মৌসুমে যার সৌন্দর্য বাড়িয়েছে দ্বিগুণ। বলছি ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের বিরুলিয়া গ্রাম,এই গ্রাম যেন একটি দ্বীপ। বর্ষায় আর শুকনো মৌসুম বিরুলিয়ার রূপ আলাদা। বর্ষায় মিরপুরের দিয়াবাড়ী ঘাট থেকে বিরুলিয়াকে ডিঙি নৌকার মতো মনে হয়। আর শুকনো মৌসুমে এর চারপাশের নিচু জমি সবুজে সয়লাব থাকে। তখন বিরুলিয়াকে মনে হয় যেন কোনো মিস্টিরিয়াস আইল্যান্ড। হারিয়ে যাওয়া শতবর্ষী প্রাচীন এক জনপদ বিরুলিয়া। চারি দিকে পানি দিয়ে ঘেরা এই গ্রামে বসবাস করেন মাত্র তিন’শ ৮০ টি পরিবার।…

Read More

করোনায় আক্রান্ত হয়ে জাবি শিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার,২৬ জুলাই,২০২১(বিবিনিউজ ) :করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণ ও অনুজিত বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নজিবুর রহমান (৫৩) মারা গেছেন। সোমবার (২৫ জুলাই) ভোর রাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের অধ্যাপক খবির উদ্দিন। তিনি জানান, গত কয়েকদিন আগে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন প্রফেসর ড. নজিবুর রহমান। পরে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে তিনি মারা যান। সকালে বিশ্ববিদ্যালয়ে জানাযা শেষে তাকে গ্রামের বাড়ি চাঁপাইনবাগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে…

Read More

আশুলিয়ার নয়ারহাট এলাকায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার,২৬ জুলাই,২০২১(বিবিনিউজ ) : সাভারের আশুলিয়ায় নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এঘটনায় নিহতের স্বামীও আত্মহত্যার চেষ্টা করেছে। সকালে আশুলিয়ার বাইশমাইল এলাকার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায়,ভোর রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় নিজ ভাড়া বাড়িতে স্ত্রী রেবা বেগমকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পাষ- স্বামী সাব্বির আলী। এসময় স্বামীও আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা স্বামী স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা স্ত্রীকে মৃত ঘোষনা করেন। এদিকে আহত…

Read More

সরকারী হাসপাতালে রোগীরা সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে :সাইফুল্লাহিল আজম

স্টাফ রিপোর্টার,২৬ জুলাই,২০২১(বিবিনিউজ ) : সারা দেশে সরকারী হাসপাতাল গুলোতে রোগীদের সেবা দিতে আরও উন্নতি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল্লাহিল আজম। সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন শেষে তিনি একথা বলেন।স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল্লাহিল আজম এসময় আরও বলেন,এখন দেশে সকল সরকারী হাসপাতালে রোগীরা সঠিক ভাবে চিকিৎসা সেবা পাচ্ছেন হাসপাতালের চিকিৎসকরা ২৪ ঘন্টায় রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন । এসময় তিনি সাভার সরকারি হাসপাতালে সকল ধরণের সুযোগ সুবিধা দিয়ে আরও উন্নতি করণের প্রতিশ্রুতি দেন।পরিদর্শনে এসময় ঢাকা জেলা সিভিল সার্জন আবু হাসান…

Read More

করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ৪ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার

২৬ জুলাই,২০২১(বিবিনিউজ ) : করোনাভাইরাস মহামারির কারণে বিধিনিষেধসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় সারাদেশে আরো ৪ কোটি ৬৬ লাখ টাকা এবং ৯ হাজার ৪শ’ ৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানিয়ে বলা হয়, গতকাল রোববার এ বরাদ্দ প্রদান করা হয়।করোনাভাইরাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা দিতে দেশের ৬৪টি জেলায় জেলা প্রশাসকদের অনুকূলে ৮ হাজার ৬শ’ ৫০ মেট্রিক টন চাল এবং ৩ কোটি ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।একই ধরণের সহায়তা দিতে সারা দেশের ১২ টি সিটি…

Read More