স্টাফ রিপোর্টার,২৬ জুলাই,২০২১(বিবিনিউজ ) : সারা দেশে সরকারী হাসপাতাল গুলোতে রোগীদের সেবা দিতে আরও উন্নতি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল্লাহিল আজম। সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল্লাহিল আজম এসময় আরও বলেন,এখন দেশে সকল সরকারী হাসপাতালে রোগীরা সঠিক ভাবে চিকিৎসা সেবা পাচ্ছেন হাসপাতালের চিকিৎসকরা ২৪ ঘন্টায় রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন । এসময় তিনি সাভার সরকারি হাসপাতালে সকল ধরণের সুযোগ সুবিধা দিয়ে আরও উন্নতি করণের প্রতিশ্রুতি দেন।
পরিদর্শনে এসময় ঢাকা জেলা সিভিল সার্জন আবু হাসান মোহাম্মদ মাইনুল হাসান,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাজহারুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সরকারী হাসপাতালে রোগীরা সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে :সাইফুল্লাহিল আজম
