১৩ জুলাই,২০২১(বিবিনিউজ ) :প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের সহায়তায় ৩ হাজার ২ শত কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ একথা জানান। ঘোষিত প্রণোদনার মধ্যে প্রথম প্যাকেজের আওতায় ১৪ লাখ ৩৭ হাজার ৩৮৯ জন দিনমজুর, ২ লাখ ৩৫ হাজার ৩৩ জন পরিবহন শ্রমিক, ৫০ হাজার ৪৪৫ জন ক্ষুদ্র ব্যবসায়ী এবং এক হাজার ৬০৩ জন নৌ-পরিবহন শ্রমিক মিলিয়ে মোট ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন উপকারভোগী নগদ আড়াই হাজার টাকা করে ৪৫০ কোটি টাকা সহায়তা পাবেন।দ্বিতীয়…
Read MoreDay: July 13, 2021
ঈদের জামাত আদায়ে বিশেষ নির্দেশনা
১৩ জুলাই,২০২১(বিবিনিউজ ) :কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনা নিয়ে কতিপয় বিধি-নিষেধ আরোপ করে নির্দেশনা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার এই নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দেশের বর্তমান কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে ১৪৪২ হিজরি/২০২১ সালের পবিত্র ঈদুল আযহা নামাজের জামাত আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়। ক. করোনাভাইরাস (কোভিড-১৯) এর স্থানীয় পরিস্থিতি ও মুসল্লিদের জীবন-ঝুঁকি বিবেচনা করে স্থানীয় প্রশাসন কর্তৃক জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা ও সমন্বয় করে যথোপযুক্ত বিবেচিত হলে স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ঈদুল আযহা…
Read Moreঈদের পর বন্ধ থাকবে পোশাকসহ সব শিল্পকারখানা
১৩ জুলাই,২০২১(বিবিনিউজ ) :করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ বা ‘লকডাউনে’ রপ্তানিমুখী তৈরি পোশাকসহ অন্যান্য শিল্পকারখানা চালু থাকলেও পবিত্র ঈদুল আজহার পর সেটি হচ্ছে না। ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৪ দিন পোশাকসহ অন্যান্য শিল্পকারখানা বন্ধ রাখতে হবে। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নতুন প্রজ্ঞাপনে এমন নির্দেশনাই দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদ–পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই, অর্থাৎ কাল বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত সব ধরনের বিধিনিষেধ শিথিল করা হলো। এরপর থেকেই, অর্থাৎ ২৩…
Read Moreআশুলিয়ায় পোশাক কারখানায় ব্যতিক্রমধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, ১৩ জুলাই,২০২১(বিবিনিউজ ) :শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে মালিক পক্ষ ও শ্রমিকদের মাঝে সু-সম্পর্ক সৃষ্টির পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানে সুষ্ঠ কাজের পরিবেশ বজায় রাখতে সাভারের আশুলিয়ায় দুটি তৈরি পোশাক কারখানায় চুতুর্থ বারের মতো ব্যতিক্রমধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।মঙ্গলবার সকাল নয়টা থেকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় টেক্সটাউন গ্রুপের টেক্সটাউন লিমিটেড ও অরনেট নিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট চলে বিকেল চারটা পর্যন্ত। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রায় কয়েক ঘণ্টার কঠোর নিরাপত্তায় আনন্দঘন পরিবেশে ও স্বাস্থ্য বিধি মেনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের…
Read Moreআশুলিয়ায় অসহায় ও দুস্থদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করলেন বাংলাদেশ সেনাবাহিনী
স্টাফ রিপোর্টার, ১৩ জুলাই,২০২১(বিবিনিউজ ) : করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সাভারের আশুলিয়ায় সমাজের অসহায় ও দুস্থদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে আশুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে প্রায় দুই শতাধিক নারী,পুরুষ,শিশু ও গর্ভবতী নারীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় ঔষধ সামগ্রী ও চশমা বিতরণ করেন সেনাবাহিনী। সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায় ও ১১ ফিল্ড এ্যাম্বুলেন্স ও সিএমএইচ সাভারের পরিচালায় নয় আর্টিলারি ব্রিগেডের ব্যবস্থাপনায় এ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর এডিএমএস কর্নেল সুভাষ চন্দ্র রায়,১১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেঃ…
Read Moreযুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ব্রাহমা গরু এখন সাভারে
১৩ জুলাই,২০২১(বিবিনিউজ ) : যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ব্রাহমা জাতের ১৮টি গরু জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।কার্গো বিমানে করে এই গরুগুলো হযরত শাহজালাল বিমানবন্দরে আনা হয়। বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আমদানি নিষিদ্ধ হওয়ায় গরুগুলো আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ।পরে এই গরুগুলো সাভারে প্রাণিসম্পদ অধিদপ্তরের খামারে নিয়ে যাওয়া হয়। প্রাণি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. শেখ আজিজুর রহমান বলেন, প্রাণিসম্পদ আমদানি নীতিমালা অনুযায়ি বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আনা নিষিদ্ধ। অন্য জাতের গরু আনার ক্ষেত্রেও নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করতে হয়। তিনি বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান এই গরু আমদানির আবেদন করলেও প্রাণিসম্পদ অধিদপ্তর তা নাকচ করে…
Read Moreভূঞাপুরে যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
জুলিয়া পারভেজ,১৩ জুলাই,২০২১(বিবিনিউজ ) : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) যুগান্তর প্রতিনিধির উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক আখতার হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সম্পাদক আব্দুর রাজ্জাক।স্বাগত বক্তব্য রাখেন যুগান্তর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল। স্বজনের সম্পাদক কামরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সাংবাদিক আতোয়ার রহমান,মুহাইমিনুল হৃদয়, কোরবান তালুকদার প্রমুখ।দোয়া…
Read Moreইরাকের হাসপাতালে ভয়াবহ আগুন , নিহত অন্তত ৫২
১৩ জুলাই,২০২১(বিবিনিউজ ডেস্ক) : ইরাকের একটি হাসপাতালে করোনা ভাইরাস আইসোলেশন ওয়ার্ডে বড় ধরনের অগ্নিকান্ডে অন্তত ৫২ জনের মৃত্যু এবং আরো ২২ জন আহত হয়েছে।একজন স্বাস্থ্য কর্মকর্তা এ খবর জানিয়ে বলেন, ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়াহ শহরের আল হোসেইন হাসপাতালে সোমবার বিকেলে এ অগ্নিকান্ড ঘটে। পরে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।স্বাস্থ্য দপ্তরের একটি মেডিক্যাল সূত্র জানিয়েছে, অক্সিজেন ট্যাংকের বিস্ফোরণ থেকে হাসপাতালে আগুন লেগে যায়।স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মুখপাত্র হায়দার আল জামিলি মঙ্গলবার বলেছেন, ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো ২২ জন আহত হয়েছে।তিনি আরো জানান, আগুনে পুড়ে এ ৫২ জন মারা…
Read More২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধি-নিষেধের প্রজ্ঞাপন জারি
১৩ জুলাই,২০২১(বিবিনিউজ) : ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামীকাল বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬ টা পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার।তবে আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত নতুন করে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।আজ দুপুরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।এতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আযহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ সময়ে…
Read More