আশুলিয়ায় পোশাক কারখানায় ব্যতিক্রমধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার, ১৩ জুলাই,২০২১(বিবিনিউজ ) :শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে মালিক পক্ষ ও শ্রমিকদের মাঝে সু-সম্পর্ক সৃষ্টির পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানে সুষ্ঠ কাজের পরিবেশ বজায় রাখতে সাভারের আশুলিয়ায় দুটি তৈরি পোশাক কারখানায় চুতুর্থ বারের মতো ব্যতিক্রমধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার সকাল নয়টা থেকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় টেক্সটাউন গ্রুপের টেক্সটাউন লিমিটেড ও অরনেট নিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট চলে বিকেল চারটা পর্যন্ত। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রায় কয়েক ঘণ্টার কঠোর নিরাপত্তায় আনন্দঘন পরিবেশে ও স্বাস্থ্য বিধি মেনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও শ্রমিক নেতারা ভোট কেদ্রগুলো পরিদর্শন করেন।
এ ব্যাপারে টেক্সটাউন লিমিটেড ও অরনেট নিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার এজিএম এইচ আর এন্ড কমপ্লায়েন্স মাহবুব সরোয়ার রিয়াদ জানান, ব্যতিক্রমধর্মী এ নির্বাচনে শিল্প প্রতিষ্ঠানে কর্মরত তিন হাজারের ও বেশী শ্রমিক তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দিবেন। নির্বাচনে মোট প্রার্থী রয়েছে টেক্সটাউনে ২৪ জন ও অরনেটে ১৩জন মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে থেকে টেক্সটাউনে নয়জন ও অরনেটে ছয়জন প্রার্থী নির্বাচিত হবেন। ভোটগ্রহণ শেষে বিকেলে বিজয়ীদের নাম ঘোষণা করবেন কারখানা কর্তৃপক্ষ।

Related posts

Leave a Comment