আশুলিয়ায় অসহায় ও দুস্থদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করলেন বাংলাদেশ সেনাবাহিনী


স্টাফ রিপোর্টার, ১৩ জুলাই,২০২১(বিবিনিউজ ) : করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সাভারের আশুলিয়ায় সমাজের অসহায় ও দুস্থদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে আশুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে প্রায় দুই শতাধিক নারী,পুরুষ,শিশু ও গর্ভবতী নারীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় ঔষধ সামগ্রী ও চশমা বিতরণ করেন সেনাবাহিনী। সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায় ও ১১ ফিল্ড এ্যাম্বুলেন্স ও সিএমএইচ সাভারের পরিচালায় নয় আর্টিলারি ব্রিগেডের ব্যবস্থাপনায় এ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর এডিএমএস কর্নেল সুভাষ চন্দ্র রায়,১১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেঃ কর্নেল ফখরুল আলম,রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক কাওসার জাহান,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর,আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান পিন্সসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment