২ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারে করোনাভাইরাস রোধে সরকার আরোপিত লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে সাভার উপজেলা প্রশাসন। লকডাউনের দ্বিতীয় দিনে সাভারে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যরা দায়িত্ব পালন করছেন। সাভার উপজেলায় লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও ব্যক্তিগত গাড়ী নিয়ে বের হওয়ায় আজ শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৫টি মামলা দায়েরসহ ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে সাভার উপজেলা প্রশাসন। বৃহস্পতিবারও ১২ টি মামলায় ৬১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা…
Read MoreDay: July 2, 2021
সাভারে ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে
২ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারে একটি বেসরকারি ব্যাংকের শাখায় আগুন লেগেছে। শুক্রবার বিকালে সাভার বাজার রোড এলাকায় শাহ্জালাল ইসলামী ব্যাংক সাভার শাখায় এ ঘটনা ঘটে। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের খবর ছড়িয়ে পড়লে কঠোর লকডাউনেও ঘটনাস্থলে ভিড় করে অনেক মানুষ। এদের অনেকের মুখেই ছিল না মাস্ক। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ জহিরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।…
Read Moreসারাদেশে সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের দ্বিতীয় দিন চলছে
২ জুলাই,২০২১(বিবিনিউজ ):কোভিড-১৯ এর উচ্চ সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের দ্বিতীয় দিন চলছে। কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে প্রথম দিনের মতো আজ শুক্রবার দ্বিতীয় দিনেও মাঠে তৎপর রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে। গাড়ি থামিয়ে ও পথচারীদের দাঁড় করিয়ে বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছেন।ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান আজ সকালে বাসস’কে জানান, প্রথম দিনের মতো আজও অতিপ্রয়োজনীয় যানবাহন, রিকসা ও পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় বের হতে দেখা যায়নি। ডিসি…
Read Moreডেঙ্গুর হানা, ১১ দিনে হাসপাতালে ১৮৫ রোগী
২ জুলাই,২০২১(বিবিনিউজ ):করোনাভাইরাসের (কোভিড-১৯) ডেল্টা ভ্যারিয়েন্টের (ধরন) থাবায় বিপর্যস্ত বাংলাদেশ। মৃত্যুর মিছিল আর শনাক্তে নতুন নতুন রেকর্ড হচ্ছে। এমন ভয়াহতার মাছে হানা দিল ডেঙ্গু। রাজধানীসহ সারাদেশে এর প্রকোপ বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ১১ দিনে সারা দেশে ১৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দেশে মোট ৩৯১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। এর মধ্যে গত ৩০ জুন একদিনেই ভর্তি হন ৮১ জন।এ বছর শনাক্ত হওয়া ৩৯১ জনের মধ্যে শুধু জুনেই ডেঙ্গু শনাক্ত হয় ২৭১…
Read Moreবৃষ্টির পানিতে ডুবে গেল মা ও শিশু হাসপাতাল
২ জুলাই,২০২১(বিবিনিউজ ):চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের নিচতলায় আছে ১০টি বহির্বিভাগ। এসব বিভাগে দৈনিক রোগী দেখা হয় ৪০০ থেকে ৫০০ জন। এ ছাড়া আছে জরুরি বিভাগ, শিশুস্বাস্থ্য ওয়ার্ড, শিশু মানসিক বিকাশ কেন্দ্র। কিন্তু এমন জরুরি স্বাস্থ্যসেবা প্রদান প্রতিষ্ঠানটি বৃষ্টি হলেই তলিয়ে যায় পানিতে। সঙ্গে থাকে জোয়ারের পানির আতঙ্ক। ফলে চট্টগ্রামের মানুষের স্বাস্থ্যসেবায় বাতিঘরে খ্যাত প্রতিষ্ঠানটিতে বর্ষা মৌসুমে সঙ্গী হয় দুর্ভোগ। রোগীদের পড়তে হয় ভোগান্তিতে। হাঁটুপানি মাড়িয়েই নিতে হয় সেবা। করুণ দশা তৈরি হয় চট্টগ্রামের গরিব-অসহায় রোগীদের ভরসার ঠিকানা এ হাসপাতালটির। বুধবার রাত ও গতকালের বৃষ্টিতেও যথারীতি তলিয়ে যায় হাসপাতালের…
Read Moreকঠোর লকডাউনের দ্বিতীয় দিন ঢাকার ঢাকার রাস্তা অনেকটাই ফাঁকা
২ জুলাই,২০২১(বিবিনিউজ ):কঠোর লকডাউনের দ্বিতীয় দিন ঢাকার মহাখালী, তেজগাঁও, ফার্মগেট, বিজয় সরণিসহ ঢাকার রাস্তা অনেকটাই ফাঁকা দেখা গেছে। শুক্রবার ছুটির দিন এবং টানা বৃষ্টির কারণে রাস্তায় যানবাহনের চাপ যেমন কম ছিল, তেমনি লোকজনের আনাগোনাও তেমন ছিল না। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন চেকপোস্টে অলস সময় কাটাতে দেখা গেছে। রাজধানীর জাহাঙ্গীর গেট চেকপোস্টে দুপুর ২টা পর্যন্ত মামলা দেওয়া হয়েছে একজনকে। সরকারি আদেশ অমান্য করায় মোটরসাইকেলের এক আরোহীকে এই মামলা দেওয়া হয়। জাহাঙ্গীর গেটের অদূরে হেলিপ্যাড চেকপোস্টে গিয়েও দেখা গেছে, পুলিশ সদস্যরা অলস সময় কাটাচ্ছেন। সেখানে বেলা দেড়টা পর্যন্ত দুজন মোটরসাইকেল…
Read Moreকানাডার গ্রাম দাবানলে পুড়ছে
২ জুলাই,২০২১(বিবিনিউজ ডেস্ক ): চলতি সপ্তাহেই কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের লিটন গ্রামে দেশটির সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়। এবার আরেক সমস্যার মুখে পড়েছে গ্রামটির বাসিন্দারা। সেখানকার ৯০ শতাংশ অঞ্চল দাবানলে পুড়ে গেছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের এক সদস্য (এমপি)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে কানাডার লিটন গ্রামে দেশটির ইতিহাসে সর্বোচ্চ ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। কানাডার ইতিহাসে এটাই সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। চলতি সপ্তাহের আগে কানাডায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার হয়নি। শুধু কানাডা নয়, উত্তর আমেরিকাজুড়েই অস্বাভাবিক রকম চড়া গরম পড়ছে। ব্রাড…
Read Moreধামরাইয়ে গ্রাম্য সালিশে বিচার না পেয়ে বিষপাণে বিধবা নারীর আত্মহত্যা
স্টাফ রিপোর্টার,২ জুলাই,২০২১(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে গ্রাম্য সালিশে ধর্ষণের বিচার না পাওয়ার অপমানে বিষপাণে আত্মহত্যা করেছেন এক বিধবা নারী (৩৫)। গতকাল বিকেলে উপজেলার সূয়াপুর ইউনিয়নের রৌহারটেক গ্রামে ওই নারীর নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত শামেলা বেগম (৩৫) ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের রৌহারটেক গ্রামের বাসিন্দা। তার তিনটি সন্তান রয়েছে। অপরদিকে অভিযুক্ত ইমাম আশরাফুলের বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে। এলাকাবাসীরা জানান, নিহত শামেলা বেগমের স্বামী দুবছর আগে মারা যায়। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। পরবর্তীতে একই গ্রামের মসজিদের ঈমাম মো. আশরাফুল ইসলামের সঙ্গে বিধবা ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।…
Read Moreসাভারে কঠোর লকডাউনের ২য় দিন চলছে ঢিলেঢালাভাবে
স্টাফ রিপোর্টার,২ জুলাই,২০২১(বিবিনিউজ ): ৭ দিনের কঠোর লকডাউনের চলছে ২য় দিন, লকডাউন উপেক্ষা করে সড়ক মহসড়কে যানবাহন চলছে নির্বিঘ্নে। নানান অজুহাতে সড়কে চলাচল করতে দেখা গেছে প্রাইভেট যান বাহন।আজ শুক্রবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যন্ডের কাচা বাজারগুলোতে দেখা গেছে মানুষের উপচেপড়া ভীর। এছাড়াও গেন্ডা কাচাবাজারে মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব।সকাল থেকে ঢাকা আরিচা মহা সড়কের রেডিও কলোনী বাসষ্ট্যান্ড, হেমায়েতপুর, উলাইল বাসষ্ট্যান্ডে দেখা গেছে একই চিত্র। কঠোর বিধিনিষেধ কার্যকর করতে ও মানুষকে সচেতন করতে ভ্রাম্মমান আদালত পরিচালনা করছে সাভার উপজেলা প্রশাসনের ৪টি টিম। সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালনা করা ভ্রাম্মমান…
Read Moreআশুলিয়ার চেয়ারম্যান শাহাব উদ্দিনের বাড়িতে হামলার ও হুমকির অভিযোগ হেফাজত নেতার বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার,২ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য শাহাব উদ্দিন মাদবরের বাড়িতে হামলা চালিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক হেফাজত নেতার বিরুদ্ধে। এঘটনায় এলাকাবাসী ওই হেফাজত কর্মীর কঠোর শাস্তি দাবি করে অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এলাকাবাসী জানায়,আশুলিয়ার খেজুরবাগান এলাকায় মাসজিদুন নূর নামের একটি মসজিদে ইমামতি করতেন মাসুদ মোস্তফা নামের এক ব্যক্তি। পরে গত কয়েক মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ওই মসজিদের ইমাম হেফাজত নেতাকর্মীদের নিয়ে নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসলে প্রতিহতের ঘোষনা দেন…
Read More