‘ ৮ জুলাই,২০২১(বিবিনিউজ):এমিলিয়ানো মার্টিনেজ পাখির মতো বাম দিকে উড়ে গিয়ে আটকে দিলেন কলম্বিয়ান মিডফিল্ডার এডউইন কারডোনার শট। তারপর পোস্টের পাশেই নির্বিকার দাঁড়িয়ে রইলেন। বিজয়োল্লাসে তখন আর্জেন্টিনার ফুটবলাররা তার দিকে দৌঁড় দিলেন। সবার আগে লিওনেল মেসি গিয়ে গভীর আবেগে জড়িয়ে ধরলেন গোলরক্ষককে। এমিলিয়ানোর চোখে পানি। মেসির চোখেরও আনন্দাশ্রু। কোপা আমেরিকার সেমিফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনা ৩-২ গোলে কলম্বিয়াকে হারানোর পর ব্রাজিলের ব্রাসিলিয়ায় এমনই এক আবেগঘন মুহূর্তই দেখল ফুটবলবিশ্ব। নির্ধারিত সময়ে খেলা ১-১ ড্র হওয়ায় কলম্বিয়ানরা যে বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন, সেটা তাদের শরীরী ভাষায় ফুটে উঠছিল। কারণ, কলম্বিয়ার গোলপোস্টে রয়েছেন বিশ্বসেরা গোলরক্ষক ডেভিড…
Read MoreDay: July 8, 2021
আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম,ফেঁসে যাচ্ছেন শতাধিক কর্মকর্তা
৮ জুলাই,২০২১(বিবিনিউজ):প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে নেওয়া আশ্রয়ণ প্রকল্প-২ এ অনিয়ম, অবহেলা ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারমূলক এই প্রকল্পে সারা দেশে পৌনে ৯ লাখ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর দেওয়ার লক্ষ্য নিয়ে গত বছর কাজ শুরু হয়। এরই মধ্যে দেশের বিভিন্ন উপজেলায় প্রায় সোয়া লাখ উপকারভোগীকে ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। এসব ঘরের বিষয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে অনিয়ম-দুর্নীতির কথা উঠে এলে সে বিষয়ে তদন্তে নামেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা। তদন্তে আপাতত ৩৬টি উপজেলার অনিয়মের তথ্য উঠে এসেছে। তারই ভিত্তিতে ইউএনও ও এসি ল্যান্ড হিসেবে দায়িত্ব পালনকারী পাঁচজন কর্মকর্তাকে ওএসডি…
Read Moreদোকানপাট খুলে দেওয়ার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ
৮ জুলাই,২০২১(বিবিনিউজ):কঠোর বিধিনিষেধ প্রত্যাহার করে রাজশাহীতে দোকানপাট খুলে দেওয়ার দাবিতে ব্যবসায়ী ও কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরের সবচেয়ে বড় বিপণিকেন্দ্র আরডিএ মার্কেটের সামনে ব্যবসায়ী-কর্মচারী ঐক্য পরিষদ যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে তাঁরা ওয়ানটাইম থালা হাতে নিয়ে বলতে থাকেন, ‘ভাত দে, ভাত দে; নইলে লকডাউন তুলে নে’। কর্মসূচি চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ব্যবসায়ী ও কর্মচারীরা বলেন, তাঁরা ১৬ মাস ধরে ঠিকমতো দোকানপাট খুলে ব্যবসা চালাতে পারছেন না। এতে তাঁরা ও তাঁদের পরিবার দেড় বছর ধরে অসহায় জীবন যাপন করছেন।…
Read Moreবকেয়া বেতনের দাবীতে গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
৮ জুলাই,২০২১(বিবিনিউজ):বকেয়া বেতন, হাজিরা ও বোনাসের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিক ও কর্মচারীরা। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। পোশাকশ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরা এলাকার স্টাইল ক্রাফট লিমিটেড নামের একটি পোশাক কারখানায় প্রায় ৪ হাজার শ্রমিক ও কর্মচারী কাজ করেন। গত কয়েক বছরে কারখানার মালিক ও কর্তৃপক্ষ শ্রমিক-কর্মচারীদের ৮ মাসের বেতন ও হাজিরা বকেয়া ফেলেছে। প্রতি মাসেই বেতনের জন্য শ্রমিকদের আন্দোলন করতে হয়। গত ঈদের আগেও আন্দোলন করে বেতন নিতে হয়েছে। মে মাসে…
Read Moreবিশ্বের সবচেয়ে ছোট গরু সাভারের রাণীকে দেখতে দর্শণার্থীর ভিড়
স্টাফ রিপোর্টার,৮ জুলাই,২০২১(বিবিনিউজ):আলোচিত বাংলাদেশের গরু ‘রাণী’ এবার বিশ্ব মিডিয়াতেও খবর হয়ে উঠেছে। বিশ্বের সবচেয়ে ছোট গরু ‘রাণী’কে নিয়ে খবর প্রকাশ করেছে গালফ নিউজ, এনডিটিভি, হিন্দুস্থানস টাইমস, ফ্রান্স২৪ সহ আরও বেশকিছু গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম।এসব খবরে বলা হয়, লকডাউনেও হাজার হাজার দর্শণার্থী রাণীকে দেখতে আসছেন। গত তিনদিনে প্রায় ১৫ হাজার দর্শণার্থী রাণীকে দেখতে আসেন বলে জানান রাণীর মালিক কাজী আবু সুফিয়ান।সাভারের আশুলিয়ার চারিগ্রামের এই ‘রাণী’ হলো পৃথিবীর সবচেয়ে ছোট গরু। উচ্চতা মাত্র ২০ ইঞ্চি। লম্বায় ২৭ ইঞ্চি। এই খর্বাকৃতির গরুটির ওজন মাত্র ২৬ কেজি। বয়স প্রায় দুই বছর। দেখতে একটি বন বিড়ালের মতো।…
Read Moreসাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত
স্টাফ রিপোর্টার,৮ জুলাই,২০২১(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও অন্তত তিন জন।সকালে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবো আজাদ সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে,সকালে এক রিকসাওয়ালা রিকসা নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন এসময় মহাসড়কে চলাচলরত একটি লরি তাকে চাপা দিয়ে লরিটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে দ্রুত রিকসাচালকসহ আহতদের চিকিৎসার জন্য নারী ও শিশু হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা রিকসাচালককে মৃত ঘোষনা করেন। এদিকে আহতদের চিকিৎসা সেবা চলছে। অন্যদিকে আশুলিয়ার জিরানী এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছে।খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ…
Read Moreআওয়ামী লীগের হাত ধরে দেশের প্রতিটি অর্জন হয়েছে : ওবায়দুল কাদের
৮ জুলাই,২০২১(বিবিনিউজ): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ হঠাৎ গজিয়ে উঠা কোনো ভূঁইফোড় রাজনৈতিক সংগঠন নয়। দেশের প্রতিটি অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে।আজ সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘এদেশের মাটির অনেক গভীরে আওয়ামী লীগের শেকড়, শুধু ভৌগোলিক স্বাধীনতাই নয়, অর্থনৈতিক মুক্তিও এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে। বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের সাথে আওয়ামী লীগের সম্পর্ক। এ সম্পর্ক চিরকালের,ইচ্ছে করলেই কেউ তা মুছে ফেলতে পারবে না।’মাটি ও মানুষের হৃদয়ের গভীরে আওয়ামী লীগের…
Read Moreসারাদেশে অষ্টম দিনের মতো লকডাউন চলছে
৮ জুলাই,২০২১(বিবিনিউজ): সরকার ঘোষিত দুই সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধের অষ্টম দিন আজ বৃহস্পতিবার। করোনার সংক্রমণ রোধকল্পে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। লকডাউনের শুরু থেকেই বিভিন্ন স্থানে তাদের টহল দিতে দেখা গেছে। রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে।গত এক সপ্তাহের তুলনায় রাজধানী ঢাকার সড়কগুলোতে কর্মজীবী মানুষের সংখ্যা কিছুটা বেশি দেখা গেছে। তবে চেকপোস্টে কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো।এদিকে সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় মানুষের উপস্থিতি বেশি দেখা গেছে। এসব এলাকার মধ্যে ফকিরাপুল, রাজারবাগ, মালিবাগ, বাড্ডা, দৈনিক বাংলার মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, মগবাজার অন্যতম। এসব এলাকায়…
Read More