স্বাস্থ্যমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর পদত্যাগ

৭ জুলাই,২০২১(বিবিনিউজ ডেস্ক ):ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রী পরিষদ থেকে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আজ পদত্যাগ করেছেন।সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মিডিয়া রিপোর্টে বলা হয়, আজ সন্ধ্যায় মোদীর মন্ত্রী পরিষদে রদবদলের আগে এই পদত্যাগের ঘটনা ঘটেছে।শিক্ষামন্ত্রী পোখরিয়াল নিশাঙ্ক, শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিও পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের আগে আরো কয়েকজন মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন।এনডিটিভি জানিয়েছে, “এপ্রিল-মে মাসে কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার সমালোচনার মুখে পড়ায় হর্ষ বর্ধন পদত্যাগ করেছেন। এ সময় ভারতের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়ে এবং অক্সিজেন, হাসপাতালের বেড এবং ভ্যাকসিনের জন্য লড়াই…

Read More

দেশে করোনায় সর্বোচ্চ ২০১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১,১৬২

৭ জুলাই,২০২১(বিবিনিউজ ): দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় রেকর্ডসংখ্যক ২০১ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ১১৯ ও নারী ৮২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯৩ জনে। এদিকে আজ নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১৬২ জন।গতকালের চেয়ে আজ ৩৮ জন বেশি মারা গেছেন। গতকাল মারা যান ১৬৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ। গত ২৮ জুন থেকে গতকাল পর্যন্ত মৃতের হার ছিল ১ দশমিক ৫৯ শতাংশ।গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়,  ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১…

Read More

সাভারে দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

স্টাফ রিপোর্টার,৭ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকসহ সমাজের হত দরিদ্র মানুষকে নগদ অর্থ সহয়তা দেওয়া হয়েছে। বিকেলে সাভারের হেমায়েতপুর এলাকায় এ নগদ অর্থ বিতরণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রায় ত্রিশ জন মানুষকে এ নগদ অর্থ সহয়তা দেন তিনি। বিনামূল্যে নগদ অর্থ পেয়ে হাসি মুখে বাড়ি ফিরে যান হত দরিদ্র মানুষরা। এসময় ইউপি চেয়ারম্যান করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সকল মানুষকে সাহায্যের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। স্থানীয় লোকজন জানান…

Read More

সাভারের আশুলিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার,৭ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১২৮৪ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪। বৃহস্পতিবার ভোর রাতে আশুলিয়ার মধ্যচারাবাগ এলাকা থেকে তাদেরকে আটক করে র‌্যাব ৪।র‌্যাব জানায়,আশুলিয়ার মধ্যচারাবাগ এলাকায় মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম ও শরীফুল ইসলাম ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করে র‌্যাব ৪। এসময় ওই দুই মাদক ব্যবসায়ীকে তল্লাশী করে তাদের কাছ থেকে ১২৮৪ পিচ ইয়াবা ট্যাবেলট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৪,৬২০ টাকাও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় বেশ কিছুদিন…

Read More

সাভারে আত্মহত্যা করেছে হোটেল ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার,৭ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারে করোনা কালে ঋনের কিস্তি পরিশোধ করতে না পারায় অপমান সয্য করতে না পেরে আত্মহত্যা করেছে এক হোটেল ব্যবসায়ী বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়া ইউনিয়নের ধলপুর এলাকার নিজ ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত হোটেল ব্যবসায়ীর নাম হারুন মিয়া (৫০) তার বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর থানার রাধাকান্তপুর। সে স্ত্রী সন্তান নিয়ে ধলপুর এলাকার জান্নাতুল ফেরদৌস এর বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতো।নিহতের পরিবারের সদস্যরা জানায়,হারুন মিয়া সংসারের অভাব অনটন ঘোচাতে…

Read More

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

৭ জুলাই,২০২১(বিবিনিউজ ): রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় আজ বুধবার সকাল ৯টা ১৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, সুনামগঞ্জ, বগুড়া, দিনাজপুর, জামালপুর, শেরপুরে মৃদু ভূমিকম্প অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস সূত্রে জানা গেছে, ভারতের আসাম রাজ্যের লক্ষ্মীপুরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। যা বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতেও অনুভূত হয়। আবহাওয়াবিদ বজলুল রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, ‘ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ২৮২ কিলোমিটার।’

Read More

তৃতীয় লিঙ্গের এক সংগ্রামী মানুষ মিষ্টি

৭ জুলাই,২০২১(বিবিনিউজ ): মিষ্টি চৌধুরী। তৃতীয় লিঙ্গের পরিচয়ে বেড়ে ওঠা মিষ্টির পথচলাও আর বাকি আট-দশজনের মতোই ছিল। হিজড়া বলে তিরস্কার শুনতে হতো অনেক। কিন্তু মিষ্টি আজ একজন রাজনৈতিক নেতা। অন্য দশজন মানুষের মতো সম্মান নিয়ে বেঁচে আছেন। জানা গেছে, দীর্ঘদিনের লালিত বাসনাকে বাস্তবে রূপ দিতে একদিন দ্বারস্থ হন সাভার আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার। রাজনীতির হাতেখড়ি তার হাতেই। ধীরে ধীরে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের সংস্পর্শে আসেন। এই তিনজনের সাহচার্যে রাজনৈতিক মাঠে পদচারণা শুরু করেন…

Read More

জয়ের নায়ক আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ

৭ জুলাই,২০২১(বিবিনিউজ ): কলম্বিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে জিতে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয় কোপার দ্বিতীয় সেমিফাইনালের এই ম্যাচ। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই কলম্বিয়ার ৫টি শটের মধ্যে তিনটিই ঠেকিয়ে জয়ের নায়কে পরিণত হন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর দলের মহানায়ক লিওনেল মেসি তাকে স্তুতিতে ভাসিয়েছেন। মেসি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমাদের একজন এমি আছে। যে কি না ফেনোমেনন। আমাদের তার ওপর বিশ্বাস ছিল। আমরা টুর্নামেন্টে সবকটি ম্যাচ খেলার লক্ষ্য পূরণ করতে পেরেছি। এখন আমরা ফাইনালে।’ চারিদিকে প্রশংসায় ভাসছেন মার্টিনেজ। তবে মেসির…

Read More

কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

৭ জুলাই,২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপমহাদেশের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Read More

কিংবদন্তী অভিনেতা বলিউডের ‘ট্র্যাজেডি কিং’ দিলীপ কুমার আর নেই

৭ জুলাই,২০২১(বিবিনিউজ ডেস্ক): ভারতীয় সিনেমার স্বর্ণযুগের কিংবদন্তী অভিনেতা, বলিউডের ‘ট্র্যাজেডি কিং’ হিসেবে খ্যাত দিলীপ কুমার আর নেই। তার বয়স হয়েছিলো ৯৮ বছর।বুধবার সকাল সাড়ে ৭টায় মুম্বাইয়ের পি ডি হিন্দুজা হাসপাতাল অ্যান্ড মেডিকেল রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে তার পারিবারিক বন্ধু ফয়সাল ফারুকি লেখেন, বিষণœ হৃদয় এবং গভীর দু:খের সঙ্গে আমি আমাদের প্রিয় দিলীপ সাহেবের মৃত্যুর কথা ঘোষণা করছি। কয়েক মিনিট আগে তিনি মারা গেছেন।শ্বাসকষ্ট নিয়ে ২৯ জুন থেকে এ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন দিলীপ কুমার। বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি দীর্ঘদিন ভুগছিলেন।বলিউডে প্রায়…

Read More