স্টাফ রিপোর্টার,৭ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকসহ সমাজের হত দরিদ্র মানুষকে নগদ অর্থ সহয়তা দেওয়া হয়েছে।
বিকেলে সাভারের হেমায়েতপুর এলাকায় এ নগদ অর্থ বিতরণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রায় ত্রিশ জন মানুষকে এ নগদ অর্থ সহয়তা দেন তিনি। বিনামূল্যে নগদ অর্থ পেয়ে হাসি মুখে বাড়ি ফিরে যান হত দরিদ্র মানুষরা। এসময় ইউপি চেয়ারম্যান করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সকল মানুষকে সাহায্যের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। স্থানীয় লোকজন জানান করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবন করছেন তারা এই নগদ অর্থ পেয়ে তারা চাল ডাল তেল কিনে খেতে পারবেন।
এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম,ইউপি সদস্য কাজল, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেনসহ আরো অনেকে।
