স্টাফ রিপোর্টার,৭ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১২৮৪ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪। বৃহস্পতিবার ভোর রাতে আশুলিয়ার মধ্যচারাবাগ এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব ৪।
র্যাব জানায়,আশুলিয়ার মধ্যচারাবাগ এলাকায় মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম ও শরীফুল ইসলাম ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করে র্যাব ৪। এসময় ওই দুই মাদক ব্যবসায়ীকে তল্লাশী করে তাদের কাছ থেকে ১২৮৪ পিচ ইয়াবা ট্যাবেলট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৪,৬২০ টাকাও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ভিন্ন ভিন্ন কৌশলে লোক চক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো।
তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী।
সাভারের আশুলিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক
