আগামীকাল পবিত্র ঈদুল আযহা’র তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

১০ জুলাই,২০২১(বিবিনিউজ ): আগামীকাল রোববার সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।পবিত্র ঈদুল আযহা’র তারিখ নির্ধারণ ও ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে…

Read More

ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার ভূমিকম্পের আঘাত

১০ জুলাই,২০২১(বিবিনিউজ ডেস্ক):ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপে শনিবার ৬.১ তীব্রতার ভূমিকম্প আঘাত হেনেছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানায়।তবে এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি কিংবা ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।ভূমিকম্পের উৎপত্তিস্থল উত্তর সুলাওয়েসি’র মানাদাও শহর থেকে ২৫৮ কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে এবং ভূমির ৬৮ কিলোমিটার গভীরে।উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অবস্থানে ইন্দোনেশিয়া থাকায় সেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়। এখানে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ ঘটে। চলতি বছরের জানুয়ারি মাসে সুলাওয়েসিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে একশ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়ে হাজার হাজার মানুষ।এর…

Read More

উন্নয়নের পূর্বশর্ত পরিকল্পিত জনসংখ্যা : প্রধানমন্ত্রী

১০ জুলাই,২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি দেশের উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হচ্ছে পরিকল্পিত জনসংখ্যা। মৌলিক অধিকার পূরণের পাশাপাশি সুখী-সমৃদ্ধ দেশ গঠনে পরিকল্পিত জনসংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, ‘একটি দেশের জনসংখ্যা ও উন্নয়ন অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি হলে প্রতিটি সেক্টরে এর প্রভাব পড়বে। তাই একটি দেশের উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হচ্ছে পরিকল্পিত জনসংখ্যা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসহ অন্যান্য মৌলিক অধিকার পূরণের পাশাপাশি সুখী-সমৃদ্ধ দেশ গঠনে পরিকল্পিত জনসংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে এসব কথা বলেন।তিনি বলেন,…

Read More

মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে: সেতুমন্ত্রী

১০ জুলাই,২০২১(বিবিনিউজ): সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে মর্যাদাশীল করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। আর মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে।আজ শনিবার সকালে বঙ্গবন্ধু আদর্শ ফোরামের দেড় যুগপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।সেতুমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।প্রধানমন্ত্রীর অসীম সাহসে দেশে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, স্বপ্নের পদ্মাসেতু নির্মাণের শেষ প্রান্তে । দৃশ্যমান হয়েছে দেশের প্রথম মেট্রোরেল আর এগিয়ে চলছে কর্ণফুলীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ।তিনি বলেন, মাতার বাড়ি…

Read More

অগ্নিকান্ডে ৫২ জনের প্রাণহানি : চেয়ারম্যানসহ আট শীর্ষ কর্মকর্তা গ্রেফতার

১০ জুলাই,২০২১(বিবিনিউজ): রুপগঞ্জে জুস ফেক্টরীতে অগ্নিকান্ডে ৫২ জনের প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যানসহ আট শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম আজ দুপুরে এ তথ্য জানান।তিনি বলেন, গ্রেফতারকৃতরা হচ্ছে- সজীব গ্রুপের চেয়ারম্যান ও এমডি আবুল হাসেম, আবুল হাসেমের চার ছেলে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাসিব বিন হাসেম (সজিব), ডিরেক্টর তারেক ইব্রাহীম (সতেজ), ডিরেক্টর তাওসিফ ইব্রাহীম (শীতল), ডিরেক্টর তানজিম ইব্রাহীম, কোম্পানীর সিও শাহান শাহ আজাদ, জিএম মামুনুর রশিদ ও এডমিন প্রধান সালাউদ্দিন।এসপি বলেন, অগ্নিকান্ডে ৫২ জন শ্রমিক নিহতের ঘটনায় রুপগঞ্জ থানায় পুলিশ বাদি হয়ে একটি…

Read More