
সাভার,৭ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে রাজাশন প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রাজাশন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সাভার পৌরসভার প্যানেল মেয়র সেলিম মিয়া। খেলায় মোট ১৮টি দল অংশ গ্রহন করবে। খেলাটি দেখার জন্য মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন রাজাশন প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের সভাপতি জাহিদ মিয়া,সাধারণ সম্পাদক আতাউর রহমান অভি,সাভার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ পালেয়ান।
অন্যদিকে ঢাকার ধামরাইয়ে ভালুম কেন্দ্রীয় যুব সংঘ এর উদ্যোগে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় দেপাশাই পল্লী উন্নয়ন সমিতিকে ৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন ঘুঘুদিয়া নবারুন পল্লী উন্নয়ন সমিতি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ।
