পুলিশকে জনগণ যেন বন্ধু ভাবতে পারে, এমনভাবে নিজেকে গড়তে হবে : প্রধানমন্ত্রী

১৫ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষানবীশ পুলিশ কর্মকর্তাদের এমনভাবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যেন বিপদে জনগণ তাঁদের বন্ধু ভাবতে পারে। প্রধানমন্ত্রী বলেন, ‘যারা নবীন পুলিশ কর্মকর্তা এবং আজকে মৌলিক প্রশিক্ষণ শেষে (এক বছরের) কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছেন তাদের এটাই বলবো যে-বিপদে জনগণের বন্ধু, এভাবেই নিজেকে গড় তুলবেন।’ তিনি বলেন, ‘আপনাদের ওপর যে দায়িত্ব তা যথাযথভাবে পালন করবেন এবং সমাজের সমস্ত কালো বিষয়, যা দেশ ও সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’ শেখ হাসিনা আজ সকালে এখানে…

Read More

লুটপাট অপরিকলল্পনা ও প্রকৃতি ধ্বংসের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল

সাভার প্রতিনিধি:লুটপাট অপরিকলল্পনা ও প্রকৃতি ধ্বংসের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি পুরো বিশ্ববিদ্যালয় ঘুরে মুরাদ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে এসময় অর্ধশতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। বিক্ষোভ মিছিল থেকে এসময় শিক্ষার্থীরা লুটপাট অপরিকলল্পনা ও প্রকৃতি ধ্বংসের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে নামার আহবান জানান।

Read More

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ৪৮তম জাতীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি,১৫ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ৪৮ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফুটবল টুর্নামেন্টে এসময় আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপিটকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আশুলিয়ার জিরাবো উচ্চ বিদ্যালয়। খেলায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কারের ট্রফি তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রাশীদুল হাসানসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

Read More

সাভার পৌর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদকে গুলি করে হত্যা

সাভার প্রতিনিধি:সাভার পৌর আওয়ামী লীগের সহ প্রচার আব্দুল মজিদকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃওরা। এঘটনায় স্বপন নামের (২৪) এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে সাভারের কোর্টবাড়ি এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ কোর্টবাড়ি এলাকার আব্দুল কাসেমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায় রাত ১০ টার দিকে আব্দুল মজিদ ও স্বপন নামের ওই যুবক কোর্টবাড়ি এলাকায় নিজ অফিস থেকে কোর্টবাড়ি এলাকায় বাড়িতে ফিরছিলেন। এসময় তারা একটি রাস্তার মধ্যে পৌছলে দুর্বৃওরা আব্দুল মজিদকে মাথায় অস্ত্র ঠেকিয়ে ও স্বপনকে পায়ে গুলি…

Read More