১৬ সেপ্টেম্বর ,২০১৯(বিবিনিউজ):রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফওজিয়া রেজওয়ান যেন আগামীকাল মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত কাজে যোগদান না করেন, তা নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল দিন রেখেছেন আদালত। এর আগে আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সম্পূরক এক আবেদনের শুনানি হয়। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বিশেষ কমিটি গঠনসংক্রান্ত বিধান চ্যালেঞ্জ করে এর আগে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। ওই রিটের ধারাবাহিকতায় আজ সম্পূরক…
Read MoreDay: September 16, 2019
আগামী ১২ ডিসেম্বর নির্বাচন আলজেরিয়ায়
১৬ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ): আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দেশটিতে ব্যাপক বিক্ষোভের মুখে দীর্ঘদিনের শাসক আব্দেলাজিজ বৌতাফ্লিকার পদত্যাগের পর রাজনৈতিক শূন্যতার পাঁচ মাস পর এ নির্বাচনের ঘোষণা দেয়া হলো। তার অন্তর্র্বতী উত্তরসূরি রোববার এমন ঘোষণা দিলেন। জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে আব্দেল কাদের বেনসালেহ বলেন, ‘আমি ২০১৯ সালের ১২ ডিসেম্বর বৃহস্পতিবার আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছি। এ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে তিনি নিজে বিরত থাকবেন বলেও ঘোষণা দেন। নির্বাচনের আগে নতুন সংবিধান প্রণয়নের দাবিতে বিক্ষোভ চলা সত্ত্বেও ২০১৯ সালের শেষের দিকে ভোট অনুষ্ঠিত হবে এমন কথা…
Read Moreডাচ ম্যাগাজিনে ‘শেখ হাসিনা: দ্য মাদার অব হিউম্যানিটি’ শিরোনামে কভার স্টোরি প্রকাশ
১৬ সেপ্টেম্বর, ২০১৯(বিবিনিউজ) : নেদারল্যান্ডের প্রথিতযশা পত্রিকা ডিপ্লোম্যাট ম্যাগাজিনের চলতি সংখ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘শেখ হাসিনা: দ্য মাদার অব হিউম্যানিটি’ শিরোনামে কভার স্টোরি প্রকাশ করেছে। চলতি সংখ্যার মোড়ক উন্মোচন উপলক্ষে স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ডিপ্লোম্যাটিক কোরের সদস্যবৃন্দ, আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মী, থিঙ্ক ট্যাঙ্কস, ব্যবসায়িক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইরান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, প্যালেস্টাইন, ইয়েমেন, মরক্কো, তিউনিসিয়া, এংগোলা, সুইডেন, ফিনল্যান্ড, লক্সেমবার্গ, ইউক্রেন, বসনিয়া-হার্জেগোভিনা, ভ্যাটিকান, কসোভো, ব্রাজিল, কিউবা, পেরু, চিলি, ভেনিজুয়েলা এবং ইকুয়েডরের রাষ্ট্রদূতগণ, রাশিয়ান ফেডারেশন, জর্জিয়া, আর্জেন্টিনা এবং আজারবাইজেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতগণ এবং মার্কিন যুক্তরাষ্ট্র,…
Read Moreসাভারে বঙ্গবন্ধু গোলকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
সাভার,১৬ সেপ্টেম্বর ২০১৯(বিবিনিউজ):সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোলকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার সকালে সাভারের বলিয়ারপুরের কোন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা শুরু হয়। খেলায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। খেলায় এসময় আমিনবাজার একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বিরুলিয়া ইউনিয়ন একাংশ। খেলায় এসময় বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। খেলাটি দেখার জন্য মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।
Read Moreফেঁসে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
সাভার প্রতিনিধি,১৬ সেপ্টেম্বর ২০১৯(বিবিনিউজ):ফেঁসে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। উপাচার্যের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখছে শিক্ষা মন্ত্রণালয়। ঘটনার সত্যতা মিললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্রিষ্ট মন্ত্রণালয় থেকে জানা গেছে। কমিশন বাণিজ্যের অভিযোগে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে পদ ছাড়তে হয়েছে। একই অভিযোগ উঠেছে জাবি উপাচার্যের বিরুদ্ধে। সম্প্রতি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে উপাচার্যকে পদ থেকে সরে যেতে হতে পারে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কমিশন কেলেঙ্কারির ঘটনায় জাবি উপাচার্য…
Read More