চেরনোবিল পর্যটক : জানার চেয়ে সেলফির আগ্রহ বেশী

৫ সেপ্টেম্বর, ২০১৯ ( বিবিনিউজ) : দর্শকপ্রিয় টিভি সিরিজ ‘চেরনোবিলের’ কারণে নতুন প্রজন্মের পর্যটকদের কাছে পরমাণু বিপর্যয়ে বিপন্ন চেরনোবিল এলাকা আকর্ষণীয় হয়ে উঠেছে। তবে গাইডরা বলছেন, বেশীর ভাগ দর্শকই ওই দুর্ঘটনা সম্পর্কে জানার চেয়ে সেলফি তুলতে আগ্রহী। ইতিহাসের ভয়ংকর পরমাণু দুর্ঘটনায় পতিত ওই পরমাণু প্রকল্প এলাকার অফিসিয়াল গাইড ইয়েভগেন গোনচারেঙ্কো বলেন, ‘তারা চেরনোবিল দুর্ঘটনা সম্পর্কে জানতে চায় না, তারা চায় সেলফি তুলতে।’ ১৯৮৬ সালের ২৬ এপ্রিল সোভিয়েত ইউনিয়নের চেরনোবিলে বর্তমান ইউক্রেনে পরমাণু চুল্লিতে বিষ্ফোরণ ঘটে। এতে গোটা এলাকায় পারমাণবিক বিপর্যয় দেখা দেয়। পারমাণবিক বিকিরণ ইউরোপের বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে। প্রকল্পের…

Read More

সাকিবকে টপকে শীর্ষে তাইজুল

৫ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুত ১শ’ উইকেট শিকারের রেকর্ড গড়লেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে আজ শুরু হওয়া একমাত্র টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। নিজের ২৫তম টেস্টে একশ’ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন তাইজুল। যার ফলে পেছনে পড়ে যান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। কারণ একশ’ উইকেট শিকারে তাইজুল খেলেছেন ২৫ টেস্ট। আর সাকিব ২৮ টেস্টে ১শ’ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে তাইজুলের টেস্ট পরিসংখ্যান ছিলো ২৪ টেস্টের ৪৩ ইনিংসে ৯৯ উইকেট। চট্টগ্রামে…

Read More

সোনার বারসহ কেবিন ক্রু আটক

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০১৯ ( বিবিনিউজ ) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি সোনাসহ এক কেবিন ক্রুকে আটক করছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃত ইউএস বাংলা এয়ারলাইন্সের এই কেবিন ক্রুর নাম রোকেয়া শেখ মৌসুমী (২৪)। জব্দকৃত সোনার মধ্যে ১০ তোলা ওজনের মোট ৮২ পিস বার রয়েছে। উদ্বারকৃত সোনার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীন টার্মিনালের এ্যারাইবেল গেইট এলাকা থেকে এসব সোনা উদ্বার করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন শিমুল বাসসকে জানান, ‘বেলা ১১টার দিকে মাস্কাট থেকে ইউএস বাংলার…

Read More

একীভূত টেকসই সুনীল অর্থনৈতিক বেষ্টনী গড়ে তোলার আহবান প্রধানমন্ত্রীর

৫ সেপ্টেম্বর ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইওরা সদস্য রাষ্ট্রগুলোকে সমুদ্রের তলদেশের অনাবিস্কৃত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে এই অঞ্চলে একটি অভিন্ন টেকসই সুনীল অর্থনৈতিক বেষ্টনী গড়ে তোলার আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সুনীল অর্থনীতিকে সামনে রেখে সমুদ্রে অব্যবহৃত ও এর তলদেশে অ-উন্মোচিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে এই অঞ্চলে যার যার টেকসই উন্নয়ন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করার সুযোগ রয়েছে।’ ‘সমুদ্র সম্পদ ব্যবহার করে আমরা দারিদ্র্য বিমোচন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাসহ বিপুল কর্মসংস্থান সৃষ্টি করতে পারি,’ যোগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তৃতীয় আইওরা সুনীল অর্থনীতি বিষয়ক মন্ত্রী…

Read More

সাভারের আশুলিয়ায় সুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

সাভার,৫ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় আনোয়ার হোসেন মঞ্জুর মালিকানাধীন সুতা তৈরির কারখানায় ভয়াবহত অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে জানা জায়নি। ফায়ার সার্ভিস জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এজিজ কটন মিলস নামে ওই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্র্ভিস আরো জানায়, মধ্যরাতে আশুলিয়ার শ্রীপুর এলাকায় সুতা তৈরির কারখানায় অগ্নিকান্ডের খবরে দ্রুত তারা ঘটনাস্থলে পৌছান। এসময় ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরো ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।…

Read More

সরকারের উন্নয়ন কর্মসুচী দেখে বিএনপি ষড়যন্ত্র করছে : ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,০৫ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সরকারের উন্নয়ন কর্মসুচী দেখে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সাভার উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বিএনপি জামায়াত এখন পথহারা পথিক তাদের দলের নেতাদের মধ্যে কোন ঐক্য নেই বলেও মন্তব্য করেন। বর্ধিত সভায় এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন,ঢাকা…

Read More

জাবিতে আজ সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে উভয়পক্ষের আলোচনার সিদ্ধান্ত

সাভার,০৫ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্বুদ্ধ পরিস্থিতিতে শিক্ষার্থীদের আবেদনে সাড়া দিয়ে ভিসিসহ পাঁচ সদস্যের দল আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। এতে করে আজ সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে উভয়পক্ষের আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। বৃহস্পতিবার দুপুরে তৃতীয় দিনের চলমান আন্দোলনে পুরাতন রেজিষ্টার ভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সাক্ষাত করেন উপাচার্য ড. ফারজানা ইসলাম। গত কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ হলের পাশ থেকে ৩ হল স্থানান্তর, লুটপাট ও দুর্নিতীর বিচার বিভাগীয় তদন্ত এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে মহাপরিকল্পণা পুনর্বিন্যাসসহ তিন দফা দাবীতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

Read More