বিতর্কিত অডিও–ভিডিও নিয়ে হুইপপুত্র যা বললেন

৩০ সেপ্টেম্বর ,২০১৯(বিবিনিউজ):ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযান নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পর চট্টগ্রামের পটিয়ার সাংসদ সরকারদলীয় হুইপ সামশুল হক চৌধুরীর অতীতের নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা চলছে। এসবের মধ্যেই সামনে এসেছে তাঁর ছেলের একটি অডিও এবং ভিডিও। জুয়া নিয়ে দেওয়া বক্তব্যের রেশ না কাটতেই হুইপপুত্র নাজমুল করিম চৌধুরীর (শারুন) একটি অডিও সামনে আসে। ওই অডিওতে তিনি নগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরীকে চড় মেরে দাঁত ফেলে দেওয়ার পাশাপাশি রাস্তায় কাপড় খুলে ফেলার হুমকি দেন। এই অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। চড় মারার হুমকি দেওয়ার কথা অস্বীকার…

Read More

বাংলাদেশ ৪-১ গোলে হারালো ভুটানকে

৩০ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : আন্তর্জাতিক ফুটবলে বড় জয়ের মুখ দেখল বাংলাদেশ ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সফরকারী ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ ফুটবল দল। বিশ্বকাপ বাছাই পর্বে ভারত ও কাতারের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে এ প্রীতি ম্যাচ আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একই দলের বিপক্ষে একই ভেন্যুতে আগামী ৩ অক্টোবর দ্বিতীয় প্রীতি ম্যাচ মাঠে নামবে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে একক আধিপত্য বিস্তার করে ম্যাচের প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও একই ধারা বজায়ে রেখে আর কোন গোল…

Read More

গঙ্গা-পদ্মা ও সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে

৩০ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : সুরমা ও গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং কুশিয়ারা নদীর পানি হ্রাস পাচ্ছে। নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ ঘন্টা সুরমা ও গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং এই সময়ে কুশিয়ারা নদীর পানি হ্রাস অব্যাহত থাকতে পারে। অপরদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি স্থিতিশীল থাকতে পারে। সতর্কীরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন নদ-নদীর ৯৩টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৩৬টি পয়েন্টের পানি হ্রাস ও ৫৫টির সমতল বৃদ্ধি পেয়েছে। সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪…

Read More

১/১১ পুনরাবৃত্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী

৩০ সেপ্টেম্বর ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ওয়ান ইলাভেনের মত ঘটনার পুনরাবৃত্তির সম্ভবনাকে নাকচ করে দিয়ে বলেছেন, সরকার আগে থেকেই দুর্ণীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে যাতে এ ধরনের ঘটনা পুণরায় না ঘটতে পারে। প্রধানমন্ত্রী বলেন,‘ এটা বলাই যায় (স্পষ্টত) যে, ওয়ান ইলাভেন পুনরায় ঘটবে না। যদি কোন অনিয়ম থেকে থাকে, আমি ব্যবস্থা নেব, আমরা ব্যবস্থা নেব এবং সে যেই হোক না কেন, এমনকি তারা আমার দলের হলেও। যদি আমি দুর্ণীতিবাজদের শান্তি দিতে চাই, আমার ঘর থেকেই তা আগে শুরু করতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেলে জাতিসংঘের ৭৪…

Read More

যৌন নিপীড়নের অভিযোগে জাবির শিক্ষক সানোয়ার সিরাজকে অব্যাহতি দেয়া হয়েছে

সাভার প্রতিনিধি:ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সানোয়ার সিরাজকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের সুপারিশের পরিপ্রেক্ষিতে রোববার উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তাকে অব্যাহতি দেন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের তদন্ত দল সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক সানোয়ার সিরাজকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন থেকে বিরত রাখার সুপারিশ করে। পরিপ্রেক্ষিতে উপাচার্য ফারজানা ইসলাম তাকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেন। সহকারী অধ্যাপক সানোয়ার সিরাজের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন তারই বিভাগের এক ছাত্রী। এই হয়রানির বিচার চেয়ে বিভাগীয় সভাপতি বরাবর লিখিত অভিযোগও করেন তিনি। লিখিত…

Read More

বাংলাদেশে কেউ সন্ত্রাসী কায়েম করতে পারবে না:দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,৩০ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):বাংলাদেশ শান্তির দেশ এই দেশে কেউ সন্ত্রাসী কায়েম করতে পারবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভার উপজেলা পরিষদে আসন্ন দুর্গাপুজা উপলক্ষে সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। এবার দুর্গাপুজা উপলক্ষে সারাদেশে মন্দির গুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন এবার সাভারে এক’শ ৯২টি মন্দিরে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে এজন্য দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিটি মন্দিরে পাঁচ’শ কেজি করে চাউল বিতরণ করা হবে। পরে প্রতিমন্ত্রী সাভারের মুক্তিরমোড় এলাকায় বঙ্গবন্ধু মোড়াল ও মুক্তিযুদ্ধের…

Read More