২ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : মালদ্বীপের মালেতে শুরু হওয়া ‘চতুর্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিট’ এ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সেশনে মডারেটরের দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সামিটের আজ দ্বিতীয় দিনে ‘ক্যাটালাইজিং দ্যা গ্লোবাল এজেন্ডা অন ক্লাইমেট চেঞ্জ- ওভারকামিং চ্যালেঞ্জেস এ্যান্ড ইউটিলাইজিং অপরচুনিটিজ টু স্ট্রেনদ্যান দ্যা রিজিওনাল এজেন্ডা ফর ডেলিভারিং অন দ্যা প্যারিস এগ্রিমেন্ট’ সেশনে তিনি মডারেটরের দায়িত্ব পালন করেন। সেশনে প্যানেল আলোচক ছিলেন মালদ্বীপ পার্লামেন্টের ইনভায়রনমেন্ট এ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কমিটির সভাপতি আহমেদ সালিম এমপি, নেপালের অ্যাটমোসফেয়ার ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট’র রিজিওনাল ম্যানেজার অরনিকো কুমার…
Read MoreDay: September 2, 2019
সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ,আহত অন্তত ২০
সাভার,২ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ২০ জন। সোমবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের যাদুরচড় এলাকায় ও ধামরাইর ঢুলিভিটা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের যাদুরচড় এলাকায় আব্দুর যাত্রীবাহী বাস চাপায় আব্দুর রাজ্জাক ও এক নারী নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অন্যদিকে ধামরাইর ঢুলিভিটা এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।
Read Moreধামরাই বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলায় আহত ১০
সাভার,২ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে একটি বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে ওই বিয়ে বাড়ির নারী ও পুরুষসহ আহত হয়েছে অন্তত ১০ জন। সোমবার সকালে ধামরাইর ফোডনগর এলাকায় আব্দুল খালেকের বাড়িতে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় আজ সকালে সিংগাইর কাঞ্চনগর এলাকার ছবেদ আলীর মেয়ে সুমাইয়া আক্তার ছামিরার সাথে ধামরাইর ফোডনগর এলাকার আব্দুল খালেকের ছেলে শামীম ফকিরের সাথে বিয়ে হয়। পরে ছেলের বাবার কাছে আজ সকালে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন ফোডনগর এলাকার আলমগীর ও জাহাঙ্গীর নামের দুই সন্ত্রাসী। এসময় ছেলের বাবা চাঁদার টাকা দিতে…
Read Moreজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ
সাভার,০২ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা। মানববন্ধনে এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ গ্রহন করেন। মানববন্ধন থেকে এসময় শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সর্তক থাকার আহবান জানান। এদিকে বিশ্ববিদ্যালয়ে গাছ কেটে হল নির্মাণের প্রতিবাদে আজও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত একাংশের শিক্ষক ও শিক্ষার্থীরা।
Read More